ত্বক উজ্জ্বল করে চালের আটা

লাইফস্টাইল ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৭, ১৪:৪৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৪:৫৩
image

ভাতের মাড়ের সাহায্যে যেমন রূপচর্চা করা যায়, তেমনি চালের আটাও অতুলনীয় ত্বকের যত্নে। এটি দাগ দূর করে উজ্জ্বল ও সুন্দর করে ত্বক।

ত্বক উজ্জ্বল করে চালের আটা
জেনে নিন রূপচর্চায় চালের আটার বিভিন্ন ব্যবহার-
ত্বক উজ্জ্বল করতে
দইয়ের সঙ্গে চালের আটা মিশিয়ে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে।
ডার্ক সার্কেল দূর করতে
চালের আটার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে চোখের আশেপাশের ত্বকে লাগিয়ে রাখুন। দূর হবে চোখের নিচের কালো দাগ।
রোদে পোড়া ত্বকের যত্নে
দুধের সঙ্গে চালের আটা মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। দূর হবে রোদে পোড়া কালচে দাগ।
ফেস পাউডার হিসেবে
ফেস পাউডার হিসেবে সহজেই ব্যবহার করতে পারেন চালের আটা। দীর্ঘসময়ের জন্য এটি আপনার ত্বক তৈলাক্ত হতে দেবে না।
স্ক্রাব হিসেবে
মরা চামড়া জমে ত্বক বিবর্ণ হয়ে পড়ে। এ সমস্যা থেকে মুক্তি পেতে চালের আটার সাহায্যে বানিয়ে নিতে পারেন স্ক্রাব। মধু অথবা অলিভ অয়েলের সঙ্গে চালের আটা মিশিয়ে তৈরি করে নিন স্ক্রাব। এটি ত্বকে ব্যবহার করুন সপ্তাহে দুইদিন।
ত্বক টানটান রাখতে
শসার রস ও লেবুর রসের সঙ্গে চালের আটা মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বক রাখবে সজীব ও টানটান।
তথ্য: বোল্ডস্কাই
/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম