ত্বক উজ্জ্বল করবে মসুরের ডাল

লাইফস্টাইল ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৭

উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য নিয়মিত বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। হাতের কাছে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যেই ত্বকে নিয়ে আসতে পারেন জৌলুস। এগুলোর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

মসুরের ডাল
জেনে নিন ত্বকের যত্নে কোন কোন উপাদান ব্যবহার করবেন-   
মসুর ডাল
মসুরের ডাল সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন পেস্ট তৈরি করে ত্বকে ঘষে ঘষে লাগান। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে ত্বকে।
আলু
পানিতে ভিজিয়ে রাখা আলু ত্বকে ঘষে নিন। আলুর রস সরাসরি ত্বকে লাগালেও উপকার পাবেন। আলু প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করে ও দাগ দূর করে।
চন্দন
চন্দনের গুঁড়ার সঙ্গে হলুদের গুঁড়া ও দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা পানি ছিটিয়ে কিছুক্ষণ স্ক্রাব করে ধুয়ে ফেলুন। ত্বকে আসবে উজ্জ্বল আভা।
কলা ও দুধ
বিবর্ণ ত্বকের যত্নে এই ফেসপ্যাকটি কার্যকর। পাকা কলা চটকে দুধ মিশিয়ে ফেসপ্য্যাক তৈরি করুন। এটি ত্বকে নিয়মিত ব্যবহার করলে জৌলুস ফিরে আসবে ত্বকে।
গোলাপজল
তুলা গোলাপজলে ভিজিয়ে ত্বক মুছে নিন। প্রাকৃতিক টোনার হিসেবে এটি অতুলনীয়।
হলুদ
হলুদ গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বেসন ও দুধ
বেসনের সঙ্গে দুধ মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে কোমল ও দাগহীন।

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম