চিকেন মালাই বল

লাইফস্টাইল ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৫
image

শীতের সন্ধ্যায় চা অথবা কফির সঙ্গে মুচমুচে ও সুস্বাদু চিকেন মালাই বল হতে পারে চমৎকার নাস্তা। স্বাদে নতুনত্ব নিয়ে আসবে এই আইটেমটি। তৈরি করতেও পোহাতে হবে না বেশি ঝামেলা।

চিকেন মালাই বল
জেনে নিন কীভাবে তৈরি করবেন চিকেন মালাই বল-
উপকরণ
মুরগি- ১টি (হাড় ছাড়া মাংস সেদ্ধ ও টুকরা)
মালাই- ১ কাপ
সাদা গোলমরিচ গুঁড়া- স্বাদ মতো
লবণ- স্বাদ মতো
ডিম- ১টি
ব্রেড ক্রাম্ব- ১ কাপ
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
একটি বড় পাত্রে সেদ্ধ মুরগির মাংসের টুকরা, মালাই, গোলমরিচ গুঁড়া ও লবণ একসঙ্গে মেখে নিন। ভালো করে মাখানো হলে হাতের সাহায্যে বলের আকৃতি করে নিন। একটি ডিম ফেটে এক চিমটি লবণ মিশিয়ে ফেটিয়ে নিন। বলগুলো একটি একটি করে প্রথমে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। প্যানে তেল গরম করে ভাজুন মালাই বল। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান