খুশকি দূর করে মেহেদি

লাইফস্টাইল ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ১৫:০৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৫:৩২
image

সুন্দর ও ঝলমলে চুলের জন্য হাতের কাছে থাকা বিভিন্ন উপাদান ব্যবহার করতে পারেন। এগুলো নিয়মিত ব্যবহার করলে চুল পড়ে যাওয়া, খুশকির মতো বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। ঝলমলে ও উজ্জ্বল চুলের জন্যও জুড়ি নেই এসব প্রাকৃতিক উপাদানের।

খুশকি দূর করে মেহেদি
জেনে নিন চুলচর্চায় ৩ প্রাকৃতিক হেয়ার প্যাক কীভাবে ব্যবহার করবেন-
মেহেদি
একটি পাত্রে মেহেদির গুঁড়া নিন। লোহার পাত্র হলে ভালো হয়। চায়ের লিকার ও ১টি লেবুর রস মেশান। কয়েক ফোঁটা নিমের তেল মিশিয়ে ভালো করে নেড়ে নিন। মেহেদির মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর হওয়ার পাশাপাশি ঝলমলে হবে চুল।
মধু ও অলিভ অয়েল
সূর্যের তাপে ত্বকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় চুলও। চুল বিবর্ণ ও প্রাণহীন হয়ে পড়ে। চুলে জৌলুস ফিরিয়ে আনতে ব্যবহার করুন এই হেয়ার প্যাক। আধা কাপ মধুর সঙ্গে ২ থেকে ৩ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ও প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।  
অ্যালোভেরা
মাথার তালুর পিএইচ এর লেভেল নিয়ন্ত্রণ করে অ্যালোভেরা। চুল পড়া কমাতেও জুড়ি নেই এই ভেষজের। অ্যালোভেরা ব্লেন্ড করে আধা চা চামচ লেবুর রস ও ২ টেবিল চামচ নারিকেল তেল মেশান। মিশ্রণটি মাথার তালু ও চিলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। তথ্য: বোল্ডস্কাই  

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম