হরেক ঢংয়ের চা!

সাদ্দিফ অভি
২৮ এপ্রিল ২০১৭, ১৭:৫৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৮

হরেক ঢংয়ের চা! ক্লান্তি আর অবসাদ দূর করার একটি সহজ পানীয় চা। তৈরিতে সময় কম লাগে এবং কাজ করে বেশ ভালো। চা খেতে সচরাচর সবাই পছন্দ করেন। সেটা সকাল, দুপুর অথবা বিকেল। চায়ের কাপ সাধারণত চা পাতা এবং দুধের ঘ্রাণেই ভরপুর থাকে। কিন্তু বর্তমানে চায়ের পাতার সঙ্গে ছোঁয়া লেগেছে বিভিন্ন ফলের, ভেষজ পাতার, মসলার এবং মরিচের!

সন্ধ্যা ৭ টার কিছুটা পরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র এক কোনায় প্রচুর ভিড়। উপচে পড়া জটলা ভেঙ্গে একটু ভেতরে যেতেই চোখে পড়ে চায়ের দোকান। এক সময় চায়ের দোকানি গ্রাহককে দেখলেই জিজ্ঞেস করতো চা খাবেন? আর এখন জিজ্ঞেস করে কোন চা খাবেন? এখন মনে প্রশ্ন আসতেই পারে কোন চা মানে? চা তো চা-ই। কিন্তু না চা মানে এই দোকানির কাছে মাল্টা চা, তেতুল চা, পুদিনা চা, ওভাল্টিন চা, গুড়ের চা আর মরিচ চা। ওহ বলতেই ভুলে গেছি পনির চা রয়েছে। বিস্ময়ে এবার ভিমরি খাবার দশা নিশ্চই।

এত পদের চা কে খায় প্রশ্ন আসতেই পারে। এত ঢংয়ের চা খেতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্যরা আসে দূর-দুরান্ত থেকে। চায়ের মধ্যে স্বাদের নতুনত্ব তাদেরকে টেনে নিয়ে আসে বলে জানান চায়ের দোকানি। বিভিন্ন স্বাদের চায়ের বিস্তর ঢাকা শহরে শুরু মুলত টিএসসি থেকেই। আস্তে আস্তে তা ছড়িয়ে কারওয়ান বাজার, ধানমন্ডি, এয়ারপোর্ট এলাকা, উত্তরা এমনকি রাজধানীর অদূরে শনির আখড়াতেও পাওয়া যায় হরেক স্বাদের চা।

শনির আখড়ার চায়ের বিশেষ দিক হল এখানে ঝাল চায়ের পাশাপাশি পায়েস চা পাওয়া যায়। সাথে আরও আছে নারিকেল চা এবং কালি জিরা চা। আবার যাদের জন্য জায়গাটি বেশ দূর মনে হয় তাদের মন খারাপের কিছু নেই। পায়েশের স্বাদে চা খেতে চাইলে চলে আসতে পারেন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে।

যাদের নোনতা চা খাবার অভ্যাস আছে তারা যেতে পারেন পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে সুলতান মামার দোকানে। মশলা চা আর মাঝারি লিকারের সাথে কাগজি লেবু আর বিট লবণ। সব রকম স্বাদই পাবেন একসাথে। সাধারনত সন্ধ্যার পর থেকে শুরু হয় তার চা বিক্রি। পুরান ঢাকার চকবাজার, লালবাগ এবং পলাশীর মোড়ে মার্কেটের দুই তলায় পাওয়া যাবে পনিরের চা।

 

/এফএএন/
সম্পর্কিত
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
রাজকীয় স্বাদের বিন্দি কাবাব
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম