প্রথম দিনেই জমে উঠেছে চকবাজারের ইফতার বাজার (ফটো স্টোরি)

সাজ্জাদ হোসেন
১২ মার্চ ২০২৪, ১৭:২১ আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৭:২১

রমজান মাসের প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জমজমাট হয়ে ওঠে এই বাজার। প্রচলিত ইফতারের পাশাপাশি নানা স্বাদের বাহারি আয়োজন সাজিয়ে বসেন ব্যবসায়িরা। বাহারি এসব ইফতারের স্বাদ নিতে দুপুরেই দূরদূরান্ত থেকে ভোজনবিলাসীরা ছুটে এসেছেন। ঐতিহ্যবাহী সব ইফতার কিনতে দেখা গেছে দীর্ঘ জটলা। প্রতি বছরের মতো এবারও চকবাজারের ইফতারের সবচেয়ে বড় আকর্ষণ বড় বাপের পোলায় খায় নামের একটি বিশেষ ইফতার। এটি কিনতে ক্রেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। ইফতার বাজার ঘুরে দেখা গেছে,আস্ত মুরগি, জিলাপি, সাসলিক, টিক্কা কাবাব, আটার জিলাপি, বড় সাইজের জিলাপি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। চিকেন রোল, জালি কাবাব, সিঙাড়া , সমুচা, চিকেন টোস্ট, চিকেন পরোটা, বিফ পরোটা, নরমাল পরোটা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ভেজিটেবল পাকোড়া, ডিম চপ বিক্রি হচ্ছে। এছাড়া ঘুগনি, সবজির বড়া, গরুর ও মুরগির কাবাব বিক্রি হতে দেখা যায়। পানীয় আইটেমের মধ্যে রয়েছে পেস্তা শরবত, মাঠা , বোরহানি।

  বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ইফতার

শাহি জিলাপি

বড় বাপের পোলায় খায় আইটেমটি কিনতে জটলা

বিক্রি হচ্ছে ডিম চপ

রয়েছে শরবত ও ফালুদাও

পাওয়া যাচ্ছে কাবাব আইটেম

জমে উঠেছে প্রথম দিনের ইফতার বাজার

সাসলিক

দুপুর থেকেই ভিড় লক্ষ করা যায় চকবাজারে

পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কাবাব

গরু, মুরগি ও খাসির বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে

/এনএ/
সম্পর্কিত
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
ফুটপাতে মুখরোচক খাবারের রমরমা ব্যবসা, আবর্জনা সরাবে কে?
নুডলস রান্না করলেই দলা পাকায়? জেনে নিন ঝরঝরে করার কৌশল
সর্বশেষ খবর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর