ত্বকের যত্নে চা পাতা

লাইফস্টাইল ডেস্ক
০৬ মে ২০১৭, ১২:৩০আপডেট : ০৬ মে ২০১৭, ১৪:২৩
image

চা কেবল আপনাকে সতেজই রাখে না, আপনার ত্বকেও নিয়ে আসে লাবণ্য। ত্বকের যত্নে নিয়মিত ব্যবহার করতে পারেন চা পাতা। এটি ব্রণ দূর করার পাশাপাশি দূর করে বলিরেখা ও দাগ।

ত্বকের যত্নে চা পাতা

জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন টি ব্যাগ-

ফেসপ্যাক
২ ব্যাগ ব্যবহৃত গ্রিন টি ব্যাগ থেকে চা পাতা বের করে একটি পাত্রে রাখুন। ২ চা চামচ মধু, আধা চা চামচ দই ও লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এই ফেসপ্যাক ত্বক দাগহীন রাখবে।  
টোনার
গরম পানিতে গ্রিন টি ব্যাগ ভিজিয়ে রাখুন। ঠাণ্ডা হলে লিকার দিয়ে ত্বক ধুয়ে নিন। চমৎকার প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করবে এটি।
চোখের যত্নে
চোখের আশেপাশের ফোলা ভাব কমাতে পারে টি ব্যাগ। ২টি ব্যবহৃত গ্রিন টি অথবা ব্ল্যাক টি ব্যাগ নিন। সামান্য কুসুম গরম পানিতে টি ব্যাগ ডুবিয়ে রাখুন ৩০ সেকেন্ড। অতিরিক্ত পানি নিংড়ে চোখের উপর দিয়ে রাখুন ১৫ মিনিট। চায়ের পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের আশেপাশের বলিরেখা ও ফোলা ভাব কমাবে।
ব্রণ দূর করতে
চায়ের লিকার ঠাণ্ডা করে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। মিশ্রণটি বোতলে সংরক্ষণ করুন। প্রতিদিন তুলা ভিজিয়ে ব্রণের উপর চেপে ১০ মিনিট অপেক্ষা করুন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করবে ও ব্রণ থেকে মুক্তি দেবে।  

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/ 

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক