চুল পড়া কমায় গ্লিসারিন!

আনিকা আলম
১০ মে ২০১৭, ১৯:১৯আপডেট : ১০ মে ২০১৭, ১৯:৪১
image

ত্বকের যত্নে গ্লিসারিনের ব্যবহারের কথা আমরা কমবেশি সবাই জানি। তবে চুলের যত্নেও এটি অনন্য- সেকথা জানা নেই অনেকেরই। মাসে একবার গ্লিসারিনের হেয়ারপ্যাক ব্যবহার করলে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল হয় উজ্জ্বল ও সুন্দর। চুলের বৃদ্ধি বাড়াতেও এটি অনন্য।

গ্লিসারিন
জেনে নিন চুলচর্চায় গ্লিসারিনের ব্যবহার-    

  • ১ চা চামচ গ্লিসারিনের সঙ্গে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার তালু ও চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের রুক্ষতা দূর করবে।
  • ২ টেবিল চামচ মধুর সঙ্গে ১ চা চামচ গ্লিসারিন মেশান। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুল ঝলমলে করবে।
  • আপেল সিডার ভিনেগার ও গ্লিসারিন সমপরিমাণ মিশিয়ে চুল ধুয়ে নিন। মাসে একবার এটি ব্যবহার করলে খুশকি দূর হবে।
  • দুধে ১ চা চামচ গ্লিসারিন মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের জৌলুস বাড়াবে।
  • চুল পড়া কমাতে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ গ্লিসারিন মিশিয়ে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • নারিকেল তেলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। এটি চুলের বৃদ্ধি বাড়াবে।

তথ্য: বোল্ডস্কাই    

/এনএ/ 

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম