ঝলমলে চুলের জন্য মেয়োনেজ

লাইফস্টাইল ডেস্ক
১৯ মে ২০১৭, ১৩:১০আপডেট : ১৯ মে ২০১৭, ১৫:১৮
image

চুলের যত্নে নিয়মিত প্রোটিন ট্রিটমেন্ট জরুরি। বিউটি পার্লারে গিয়ে প্রোটিন ট্রিটমেন্ট নেওয়ার সময় না হলে ঘরে বসেই যত্ন নিতে পারেন চুলের। প্রোটিন সমৃদ্ধ মেয়োনেজের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুল হয় ঝলমলে ও সুন্দর। চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি খুশকি দূর করতেও এটি অতুলনীয়।

ঝলমলে চুলের জন্য মেয়োনেজ
জেনে নিন মেয়োনেজের বিভিন্ন হেয়ার প্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন-   
চুলের বৃদ্ধি বাড়াতে
১ কাপ মেয়োনেজের সঙ্গে ১টি ডিমের কুসুম মিশিয়ে ফেটিয়ে নিন। মিশ্রণে ২ চা চামচ লেবুর রস, ১ চা চামচ গোলাপজল ও ১ চা চামচ গ্লিসারিন মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। এটি মাথার তালুতে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে চুল দ্রুত বাড়বে।
মাথার ত্বকের শুষ্কতা দূর করতে
১ কাপ মেয়োনেজের সঙ্গে আধা কাপ মধু, ২ চা চামচ লেবুর রস, ১ চা চামচ ওটমিল ও ১ চা চামচ অ্যালোভেরা জেল মেশান। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি মাথার ত্বকের শুষ্কতা দূর করবে।
খুশকি দূর করতে
মেথি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন মেথি বেটে ১ কাপ মেয়োনেজের সঙ্গে মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন কিছুক্ষণ। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। খুশকি দূর করবে এই হেয়ার প্যাক।
চুল ঘন করতে
চুল পাতলা হয়ে গেলে প্রোটিনের হেয়ার প্যাক ব্যবহার করা জরুরি। আধা কাপ মেয়োনেজের সঙ্গে ১ চা চামচ আমন্ড পাউডার, ২ চা চামচ অ্যালোভেরা জেল, ২ চা চামচ গোলাপজল ও ১ চা চামচ দারুচিনির গুঁড়া মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন, ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের রুক্ষতা দূর করতে
রুক্ষ ও বিবর্ণ চুলের যত্নে নিয়মিত ব্যবহার করতে পারেন মেয়োনেজের হেয়ার প্যাক। ১ কাপ মেয়োনেজের সঙ্গে আধা কাপ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। গরম তোয়ালে দিয়ে চুল মুড়িয়ে নিন। ১ ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।

তথ্য: বোল্ডস্কাই     

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম