নারকেল দিয়ে ডিমের কোরমা

লাইফস্টাইল ডেস্ক
২০ জুন ২০১৭, ১৮:০০আপডেট : ২০ জুন ২০১৭, ১৮:০০
image

ঈদে পোলাও-কোরমা না হলে কি চলে? নারকেল ও দুধ দিয়ে মজাদার কোরমা রান্না করে ফেলতে পারেন। সাদা পোলাও এর সঙ্গে ডিমের কোরমা খেতে খুবই সুস্বাদু।

ডিমের কোরমা
জেনে নিন কীভাবে রান্না করবেন ডিমের কোরমা-
উপকরণ
ডিম- ৮টি
আদা- ১ ইঞ্চি
নারকেল কোড়ানো- ৩ চা চামচ
ধনেপাতা কুচি- ১ মুঠো
ঘি- টেবিল চামচ
দুধ- আধা কাপ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
পেঁয়াজ- ৩টি
কাঁচামরিচ- ৫টি
রসুন- ৫ কোয়া
এলাচ- ৩টি
ধনে গুঁড়া- ২ চা চামচ
ক্যাশিউ নাট- ১ মুঠো  
দারুচিনি- ২ ইঞ্চি
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
সেদ্ধ ডিম ঠাণ্ডা করে খোসা ছাড়িয়ে নিন। আদা, রসুন, এলাচ, কাঁচামরিচ ও দারুচিনি একসঙ্গে বেটে নিন। ক্যাশিউ নাট পানিতে ২০ মিনিট ভিজিয়ে রেখে বেটে নিন। বড় প্যানে ঘি গরম করে পেঁয়াজ কুচি, লবণ ও হলুদ দিন। পেঁয়াজ বাদামি হয়ে আসলে মসলা বাটা দিয়ে চুলার জ্বাল কমিয়ে দিন। তেল ছাড়া শুরু হলে কোড়ানো নারকেল দিয়ে ৫ মিনিট নাড়ুন। ক্যাশিউ নাট বাটা দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণে ডিম দিয়ে দিন। ২ মিনিট পর দুধ দিয়ে ঢেকে দিন পাত্র। ১০ মিনিট মৃদু আঁচে রেখে নামিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন পোলাওয়ের সাথে।

/এনএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম