কলার হেয়ার প্যাক: বিবর্ণ চুল হবে ঝলমলে

লাইফস্টাইল ডেস্ক
০৪ জুলাই ২০১৭, ১২:১৫আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৪:০৩
image

চুলের আগা ফেটে যাওয়া, চুল রুক্ষ হয়ে ঝরে পড়া কিংবা খুশকির প্রকোপ থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন পাকা কলার হেয়ার প্যাক। এটি নিয়মিত ব্যবহারে চুল হবে ঝলমলে। জীবনযাপন বিষয়ক ওয়েবসাইট দ্য ইন্ডিয়ান স্পট জানিয়েছে উপকারী এই হেয়ার প্যাক সম্পর্কে।

কলার হেয়ার প্যাক তৈরি করবেন যেভাবে
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

  • একটি পাত্রে আধা কাপ চটকে নেওয়া কলা নিন। চুল বেশি লম্বা হলে ১টি কলা নেবেন।
  • ১ চা চামচ নারকেল তেল মেশান কলার পেস্টে।
  • কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন মিশ্রণে।
  • হেয়ার প্যাকটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগান।
  • ২ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

কলার হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?

  •  নারকেল তেলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। পাশাপাশি চুলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও এটি অতুলনীয়। চুলের প্রয়োজনীয় প্রোটিনের অভাব পূরণ করে নারকেল তেল। এতে চুল হয় উজ্জ্বল ও ঝলমলে।
  • মাথার ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি খুশকি দূর করে এই হেয়ার প্যাক।
  • কলায় রয়েছে প্রাকৃতিক তেল, পটাসিয়াম, কার্বোহাইড্রেট ও বিভিন্ন উপকারী মিনারেল যা চুল নরম করে।
  • ভিটামিন এ, বি, সি, ই এর পাশাপাশি ম্যাংগানিজ, জিঙ্ক ও আয়রন পাওয়া যায় কলা থেকে। এগুলো চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করে।
  • প্রাকৃতিক উপাদানের তৈরি এই হেয়ার প্যাক চুল রাখে স্বাস্থ্যোজ্জ্বল।

/এনএ/  

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম