প্রন টিক্কা মাসালা

লাইফস্টাইল ডেস্ক
০৬ জুলাই ২০১৭, ১৪:৪৫আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৬:৫৯
image

গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল প্রন টিক্কা মাসালা খুবই সুস্বাদু। রান্নাও করতে পারবেন ঝটপট। বাসায় অতিথি আসলে ভিন্নধর্মী এই আইটেমটি পরিবেশন করতে পারেন। ভোজনরসিকদের প্রশংসা কুড়াবে নিশ্চিতভাবে।  

প্রন টিক্কা মাসালা
জেনে নিন রেসিপি-  
উপকরণ
গলদা চিংড়ি- ১০টি
লেবুর রস- আধা চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
আদা-রসুন বাটা- ১ চা চামচ
গ্রেভির উপকরণ
দই- আধা কাপ
ক্রিম- আধা কাপ
টমেটো- ৩টি (পেস্ট)
পেঁয়াজ- ২টি
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
জিরা- ১ চা চামচ
আদা-রসুন বাটা- ১ চা চামচ
মাখন- ১ চা চামচ
সরিষার তেল- পরিমাণ মতো
গরম মসলা- ১ চা চামচ
তন্দুর মসলা- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
একটি বড় বাটিতে লেবুর রস, মরিচ গুঁড়া, লবণ ও আদা-রসুন বাটা ভালো করে মিশিয়ে নিন। চিংড়ি মাছগুলো দিয়ে মসলার মিশ্রণে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রাখুন পাত্র।
একটি বড় কড়াইয়ে পরিমাণ মতো মাখন নিয়ে গরম করে নিন। মাখন গলে গেলে ম্যারিনেট করা চিংড়ি দিয়ে দিন। ৪-৫ মিনিট ভাজার পর একটি বাটিতে মাছগুলো তুলে রাখুন।
এবার কড়াইয়ে ২ চা চামচ সরষের তেল নিয়ে তাতে পরিমাণ মতো জিরা ছড়িয়ে দিন। জিরা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ খয়েরি হয়ে আসলে আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে কয়েক মিনিট রান্না করুন। কিছুক্ষণ পর টমেটো দিয়ে নাড়তে থাকুন। ৩-৪ মিনিট হালকা আঁচে রান্না করার পর ক্রিম, দই এবং গরম মসলা দিন। চুলার জ্বাল কমিয়ে দিন। কয়েক মিনিট পর ভেজে রাখা চিংড়ি এবং তন্দুর মসলা দিয়ে দিন কড়াইয়ে। ভালো করে নাড়ুন। রান্না হয়ে গেলে নামিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন প্রন টিক্কা মাসালা।

তথ্যবোল্ডস্কাই   

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক