রাজধানীতে অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের উদ্বোধন

লাইফস্টাইল ডেস্ক
০৬ জুলাই ২০১৭, ১৬:০০আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৬:৫৮
image

অবিন্তা কবির ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ভাটারায় মডেল স্কুলের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ জুলাই) মার্কিন রাষ্ট্রদূত মারসিয়া বার্নিকাট স্কুলটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান ও অবিন্তা কবির ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রুবা আহমেদ, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়েল রেইফম্যান, ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর জেইনা জারুজেলস্কিসহ আরও অনেকে।

অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুল

উদ্বোধনী বক্তব্যে বার্নিকাট বলেন, ‘এখানে সবাই খুব সৌভাগ্যবান, কারণ তারা অবিন্তার রেখে যাওয়া পরিকল্পনা অনুয়ায়ী কাজ করছে। আমি আশা করছি, এই স্কুলের মাধ্যমে অনেক শিক্ষার্থী অনুপ্রাণিত হবে।’
গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত অবিন্তার ইচ্ছা ছিল সুবিধাবঞ্চিত শিশুদের  শিক্ষার সুযোগ করে দেওয়া। অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের মাধ্যমে শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করে অবিন্তার ইচ্ছা পূরণে কাজ করে যাচ্ছে।

ঢাকা ছাড়াও নাটোরে এই ফাউন্ডেশনের আরও পাচঁটি স্কুল আছে। চলতি মাসের শেষের দিকে রাজধানীর বাসাবোতে আরও একটি স্কুল উদ্বোধনের কথা রয়েছে বলে জানায় অবিন্তা কবির ফাউন্ডেশন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের