রেসিপি: চিকেন ঘি রোস্ট

লাইফস্টাইল ডেস্ক
১৮ জুলাই ২০১৭, ১৫:২০আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:০০
image

ভাত, সাদা পোলাও অথবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন ঝাল ঝাল চিকেন ঘি রোস্ট। স্বাদে ভিন্নতা নিয়ে আসবে মজাদার ও মসলাদার এই আইটেম।

চিকেন ঘি রোস্ট
জেনে নিন রেসিপি-
উপকরণ
মুরগির মাংস- ২৫০ গ্রাম (হাড়সহ)
ম্যারিনেটের উপকরণ
দই- ২ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
গ্রেভির উপকরণ
ঘি- ২ চা চামচ
রসুন- ৬ কোয়া
টমাটো- ১টি
গোলমরিচ গুঁড়া- সামান্য
দারুচিনি- ১ ইঞ্চি
জিরা- ২ চা চামচ
ধনে- ২ চা চামচ
শুকনো মরিচ- ৪টি
তেঁতুল- ২০ গ্রাম
নারকেল- ২ চা চামচ
কারি পাতা- ২ আঁটি
চিনি- আধা চা চামচ
ধনেপাতা- ২ আঁটি
প্রস্তুত প্রণালি
মাংস ধুয়ে টুকরা করে ম্যারিনেট করে রাখুন। উপকরণগুলো যেন ঠিক মতো মাংসের গায়ে লাগে সেদিকে লক্ষ রাখবেন। কড়াইয়ে পরিমাণ মতো ঘি গরম করে গ্রেভির উপকরণগুলো দিয়ে দিন। কিছুক্ষণ পর ঘি গন্ধ ছড়ানো শুরু করলে জ্বাল বন্ধ করে নিন। মসলার মিশ্রণটি মিক্সারে সংগ্রহ করে পেস্ট বানিয়ে নিন।  আবার অল্প করে ঘি নিয়ে গরম করুন। তারপর তাতে পরিমাণ মতো কারি পাতা দিয়ে দিন। ফুটে উঠতে শুরু করল মসলার পেস্ট দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মাংসের টুকরাগুলো কড়াইয়ে দিয়ে সামান্য পানি মেশান। লবণ ও চিনি দিন। বাকি উপকরণগুলো মিশিয়ে নাড়তে থাকুন।  ঢাকনা দিয়ে ঢেকে দিন কড়াই। মাংস ভালো মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ঘি রোস্ট।

/এনএ/

/এনএ/
সম্পর্কিত
ঈদ আয়োজনে রাখতে পারেন মোগলাই চিকেন রোস্ট
ঈদ রেসিপি: মুরগির আচারি রোস্ট
এক মেরিনেশনেই মুরগির ঝাল রোস্ট ও কাবাব
সর্বশেষ খবর
নেপালে বন্যায় মৃত ৬৭৫: জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান
নেপালে বন্যায় মৃত ৬৭৫: জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান
মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় র‍্যাব
মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় র‍্যাব
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবি জামায়াত আমিরের 
গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবি জামায়াত আমিরের 
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক