ঈদ রেসিপি: মুরগির আচারি রোস্ট

জীবনযাপন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ২০:৩০ আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২০:৩০

ঈদ কড়া নাড়ছে দরজায়। ঈদের সময় বিশেষ কী রান্না হবে সেটা নিয়ে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। গতানুগতিক রান্নার বদলে খানিকটা ভিন্ন স্বাদের আইটেম রাখতে পারেন ঈদ মেন্যুতে। পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করুন মুরগির আচারি রোস্ট। রেসিপি জেনে নিন।  

উপকরণ
মুরগি- ১টি
পাঁচফোড়ন- ২ চা চামচ
শুকনা মরিচ কুচি
মিষ্টি দই- ৩ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ২ চা চামচ
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
পেঁয়াজ কুঁচি- ১/৪ কাপ
সরিষার তেল- ৩ টেবিল চামচ
ঘি- ৩ টেবিল চামচ
জিরার গুঁড়া- ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
কিশমিশ- ১ টেবিল চামচ
বেরেস্তা বাটা- ১ টেবিল চামচ
গুঁড়- ১ টেবিল চামচ
লবণ ও চিনি- স্বাদ মতো

যেভাবে প্রস্তুত করবেন
মুরগি কাটাচামচ দিয়ে ভালো করে কেচে নিন। তারপর অল্প তেল ও ঘিয়ের মধ্যে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। বাকি তেল ও ঘিয়ে পাঁচফোড়ন ও শুকনা মরিচের ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি হালকা নেড়ে সমস্ত বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। এবার ভেজে রাখা মুরগি দিয়ে কষিয়ে ২৫ মিনিট ঢেকে রান্না করুন। বেরেস্তা বাটা ও গুঁড় দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মাংস সেদ্ধ হলে নামিয়ে পোলাও, বিরিয়ানি অথবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন। 

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী
সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী
এক সাবস্ক্রিপশনেই এক্স প্রিমিয়াম, গ্রোক ও কার্সর আনলো স্পেসএক্সএসআই
এক সাবস্ক্রিপশনেই এক্স প্রিমিয়াম, গ্রোক ও কার্সর আনলো স্পেসএক্সএসআই
রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, ৬০ বছরেও বাড়েনি চিকিৎসক
রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, ৬০ বছরেও বাড়েনি চিকিৎসক
মৃত্যুর পর আপনার গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের কী হবে, জেনে নিন আগেই
মৃত্যুর পর আপনার গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের কী হবে, জেনে নিন আগেই
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না