ঈদ আয়োজনে রাখতে পারেন মোগলাই চিকেন রোস্ট

জীবনযাপন ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ১৯:২০ আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৯:২০

সবসময় খাওয়া গতানুগতিক স্বাদের রোস্টের বদলে ঈদ আয়োজনে রাখতে পারেন দারুণ মজাদার মোগলাই চিকেন রোস্ট। সাদা পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে খেতে মজাদার এই রোস্ট। জেনে নিন রেসিপি। 

এক কেজি মুরগির মাংস রোস্টের সাইজে কেটে নিন। স্বাদ মতো লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিন রোস্টের পিসগুলো। বেশি কড়া করে ভাজবেন না। হালকা ভেজে নামিয়ে রাখুন। অবশিষ্ট তেলে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। কিছুটা ভেজে আস্ত গরম মসলা দিয়ে নাড়ুন। পেঁয়াজ হালকা বাদামী হলে সামান্য পানি দিয়ে আধা কাপ পেঁয়াজ বাটা, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, এক টেবিল চামচ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিন। ৩ টেবিল চামচ বাদাম বাটা ও ১ টেবিল চামচ টমেটো সস দিন। আরও দিন আধা চা চামচ জয়ফল ও জয়ত্রী গুঁড়া, ৪ টেবিল চামচ টক দই ও সামান্য লবণ। ভালো করে কষিয়ে নিন মসলা। তেল ভেসে উঠলে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিন। পাঁচ মিনিট করে দুই দিক উল্টে রান্না করুন। এরপর পানি দিয়ে দিন কিছুটা। আধা কাপ তরল দুধ দিয়ে মাংস সেদ্ধ আশি শতাংশ পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করবেন। নামানোর আগে সামান্য চিনি, আস্ত আলুবোখারা ও আস্ত কাঁচা মরিচ দিন। ১ টেবিল চামচ ঘি ও ২ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা বাটা দিন। কয়েক ফোঁটা কেওড়া জল, সামান্য জর্দার রঙ ও গুঁড়া দুধ দিন। ৪/৫ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিন। 

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী
সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী
এক সাবস্ক্রিপশনেই এক্স প্রিমিয়াম, গ্রোক ও কার্সর আনলো স্পেসএক্সএসআই
এক সাবস্ক্রিপশনেই এক্স প্রিমিয়াম, গ্রোক ও কার্সর আনলো স্পেসএক্সএসআই
রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, ৬০ বছরেও বাড়েনি চিকিৎসক
রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, ৬০ বছরেও বাড়েনি চিকিৎসক
মৃত্যুর পর আপনার গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের কী হবে, জেনে নিন আগেই
মৃত্যুর পর আপনার গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের কী হবে, জেনে নিন আগেই
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না