এক মেরিনেশনেই মুরগির ঝাল রোস্ট ও কাবাব

জামাল হোসেন
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:২০ আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:০১

রান্না করে ইদানিং সময়ের সঙ্গে পেরে ওঠা মুশকিল। তাই সময় বাঁচাতে আজ থাকলো এক মেরিনেশনে দুই রেসিপি। তৈরি করা যাক স্পেশাল চিকেন ঝাল রোস্ট এবং ঝাল কাবাব।

 

প্রস্তুতির সময়: ১০ মিনিট।

রান্নার সময়: ৩০-৪০ মিনিট।

পরিবেশন: ২-৩ জন।                        

 

যা যা লাগবে

  • মুরগির রান ৬ পিস।
  • সরিষার তেল ২ টেবিল চামচ।
  • শুকনা মরিচ ৬ পিস।
  • ধনিয়া পাতা আধা কাপ।
  • আদা রসুন বাটা ২ চা চামচ।
  • কাঁচা মরিচ ২টি।
  • পেয়াজ বাটা ২ টেবিল চামচ।
  • লবণ স্বাদমতো।
  • মধু ২ চা চামচ।
  • সয়াসস ২ চা চামচ।
  • গোলমরিচ গুঁড়া ২ চা চামচ।
  • অরিগানো ১ চা চামচ।
  • ক্রিম দুধ ২ কাপ।
  • লেবুর রস ১ চা চামচ।

 

যেভাবে ম্যারিনেট করবেন

মুরগি ছাড়া বাকি সব ব্লেন্ডারে ব্লেন্ড করুন। একটা বাটিতে মসলা পেস্ট নিয়ে তাতে মুরগির টুকরোগুলো ভালো করে মিশিয়ে রেখে দিন ২-৩ ঘণ্টা।

 

ঝাল রোস্ট

ওভেন প্রি-হিট করুন ২০০ ডিগ্রি সেলসিয়াসে। ৩০-৪০ মিনিট রান্না করুন- মাংস বাদামি না হওয়া পর্যন্ত। পরিবেশনের সময় ঝাল মসলাটা আলাদা দিতে পারেন। ওভেনে না দিয়ে ফ্রাইপ্যানেও রোস্ট করা যাবে।

 

কাবাব

কয়লা জ্বালিয়ে তার ওপর নেট বসিয়ে দিন। মুরগির মেরিনেট করা রানগুলো নেটের ওপর বসিয়ে কয়লায় হালকা বাতাস করতে থাকুন। মাঝে মাঝে একটু তেল বা ঘি ব্রাশ করে দিন। বাদামি হলে নামিয়ে সসের সঙ্গে পরিবেশন করুন।

/এফএ/
সম্পর্কিত
ঈদ আয়োজনে রাখতে পারেন মোগলাই চিকেন রোস্ট
ঈদ রেসিপি: মুরগির আচারি রোস্ট
ঈদ রেসিপি ঝটপট রোস্ট
সর্বশেষ খবর
‘বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নয় ব্রাজিল’
‘বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নয় ব্রাজিল’
দেশের ৩৮ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার মোতায়েন
দেশের ৩৮ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার মোতায়েন
ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
আওয়ামী লীগ নেতা মন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেফতার
আওয়ামী লীগ নেতা মন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ