সরিষার তেল: বন্ধ হবে চুল পড়া

লাইফস্টাইল ডেস্ক
২৬ জুলাই ২০১৭, ১২:২০আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১২:৫১
image

চুলের যত্নে নারকেল তেলের মতো ব্যবহার করতে পারেন সরিষার তেলও। এটি খুশকি দূরে করে অকালে চুল পড়া বন্ধ করে। পাশাপাশি চুলে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। সপ্তাহে একদিন চুলে ব্যবহার করতে পারেন সরিষার তেল।

সরিষার তেল  

যেভাবে সরিষার তেল ব্যবহার করবেন চুলে
স্ক্রাব

  • ১ টেবিল চামচ বেকিং সোডা নিন।
  • ২ টেবিল চামচ সরিষার তেল মেশান।
  • মিশ্রণটি মাথার তালুতে ঘষে ঘষে লাগান।
  • ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন।

হেয়ার প্যাক

  • একটি পাত্রে ৪ টেবিল চামচ সরিষার তেল নিন।
  • ২ টেবিল চামচ নারকেল তেল মেশান।
  • ২ টেবিল চামচ মেথি বাটা মিশিয়ে নিন মিশ্রণে।
  • ১ চা চামচ দারুচিনি গুড়া দিন।
  • মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন।
  • ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

হট অয়েল

  • ৫ টেবিল চামচ নারকেল তেল নিন।
  • আধা কাপ নারকেল তেল মেশান।
  • সামান্য গরম করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান।
  • ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

চুলে সরিষার তেল ব্যবহার করবেন কেন?

  • সরিষার তেলে রয়েছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ওমেগা- ৩ ফ্যাটি অ্যাসিড ও জিঙ্ক। এগুলো চুলের যত্নে অতুলনীয়।
  • সরিষার তেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকের ইনফেকশন ও চুলকানি দূর করে।
  • চুল পড়া বন্ধ করে এটি।
  • খুশকি দূর করে।
  • সরিষার তেলে থাকা ভিটামিন, মিনারেল ও বেটা-ক্যারোটিন যত্ন নেয় চুলের।
  • চুলের রুক্ষতা দূর করে ঝলমলে করে চুল।
  • সরিষার তেল চুলের বৃদ্ধি বাড়ায়।  

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট  

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম