রেসিপি: ফিশ ফ্রাইড রাইস

লাইফস্টাইল ডেস্ক
৩১ জুলাই ২০১৭, ১৮:৩০আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৯:০৬
image

শিশু মাছ খেতে না চাইলে চিকেন ফ্রাইড রাইসের মতোই মাছ দিয়ে বানিয়ে ফেলুন ফিশ ফ্রাইড রাইস। জেনে নিন কীভাবে রান্না করবেন।

ফিশ ফ্রাইড রাইস
উপকরণ  
কাঁটা ছাড়া বড় মাছ - ৫০০ গ্রাম
ডিম দিয়ে ভাজা রাইস- ৩ কাপ
ক্যাপসিকাম- ১ কাপ (কুচি)
পেঁয়াজ- ৩টি
ফিশ সস- ১ টেবিল চামচ
চিলি সস- ২ টেবিল চামচ
রসুন- ৩/৪ কোয়া
সয়া সস- ৩ চা চামচ
আদা কুচি- ১ টেবিল চামচ
গাজর- ২টি
সাদা মরিচ গুঁড়া- ১ চা চামচ
কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ
তেল - ভাজার জন্য
লবণ- স্বাদ অনুযায়ী
প্রস্তুত প্রণালি
বাসমতী চাল ও ডিম দিয়ে রাইস সেদ্ধ করে রাখুন আগেই। তারপর মাছ ছোট ছোট টুকরো করে সয়া সস, ফিশ সস, চিলি সস এবং মরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। ১৫ মিনিট পর কর্ন ফ্লাওয়ার দিয়ে কোট করে মাছের টুকরোগুলো তেলে ভেজে নিন। মাছ ভাজা হয়ে গেলে তুলে রেখে দিন। একই তেলে রসুন ও আদা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।  পেঁয়াজ, ক্যাপসিকাম ও গাজর দিয়ে দিন। কয়েক মিনিট ভালো করে রান্না করুন। সবজি সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিন। কয়েক মিনিট  ভাজুন। এবার এতে জিরা রাইস মিশিয়ে নিন। চাইলে আরও খানিকটা সয়া সস দিয়ে নেড়ে নিতে পারেন। গরম গরম পরিবেশন করুন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম