রেসিপি: নারকেলের বরফি

লাইফস্টাইল ডেস্ক
০৯ আগস্ট ২০১৭, ১৬:৩০আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৬:৩০
image

মিষ্টি ও সুস্বাদু নারকেলের বরফি বানিয়ে ফেলা যায় খুব সহজেই। উৎসবে-পার্বণে তো বটেই, মেহমান আসলেও পরিবেশন করতে পারবেন ঐতিহ্যবাহী এই আইটেমটি। ভেতরে নরম ও বাইরে মচমচে এই বরফি কীভাবে বানাবেন জেনে নিন।

নারকেলের বরফি
উপকরণ
নারকেল- ১টি
পানি- ১/৪ কাপ
চিনি- ১ কাপ
মালাই- আধা কাপ
দুধ- আধা কাপ
ঘি- ১ টেবিল চামচ
ক্যাশিউ নাট- ২ চা চামচ (কুচি)
দারুচিনি গুঁড়া- ১ চা চামচ
যেভাবে তৈরি করবেন
নারকেলের কুচি ও পানি একসঙ্গে মিক্সারে দিয়ে গ্রিন্ড করে নিন। চুলায় প্যান দিয়ে নারকেলের মিশ্রণ দিয়ে দিন। পানি না শুকানো পর্যন্ত নাড়তে থাকুন। এবার চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ৫ মিনিট পর মালাই, দুধ ও ঘি দিয়ে দিন। নেড়ে আবারো ঢেকে দিন। মিশ্রণ একদম যেন না শুকিয়ে যায় সেদিকে লক্ষ রাখবেন। নামানোর কিছুক্ষণ আগে ক্যাশিউ নাট কুচি ও দারুচিনির গুঁড়া দিন। একটি প্লেটে ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে হাত দিয়ে সমান করে নিন। উপরে বাদাম কুচি ছিটিয়ে দিন। মিশ্রণটি ঠাণ্ডা হলে বরফির আকারে কেটে নিন।
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম