বন্দর নগরীর পশুর হাট

চট্টগ্রাম প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ১৫:৪৯আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৫:৫২

গরুর পাশাপাশি ছাগলও উঠেছে প্রচুর ঈদের আর মাত্র দু’দিন বাকি। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাজধানীর মতো বন্দর নগরী চট্টগ্রামেও জমজমাট হাট বসেছে।

চট্টগ্রামে মোট ৭টি পশুর হাট বসেছে। এর মধ্যে ২টি স্থায়ী গরুর বাজার, ৪টি অস্থায়ী গরুর বাজার এবং ১টি অস্থায়ী ছাগলের বাজার রয়েছে।

পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় সাগরিকা গরু বাজার বসেছে। এটি স্থায়ী হাট। পাঁচলাইশ থানায় বরাবরের মতো স্থায়ী হাট বসেছে বিবির হাটে।

বাকলিয়া থানাধীন নুর নগর হাউজিং সোসাইটি মাঠ এলাকায় কর্ণফুলী পশু বাজার নামে অস্থায়ী বাজার বসেছে।

সল্টগোলা রেল ক্রসিংয়ে অস্থায়ী পশুর হাট বসেছে এটি ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় অবস্থিত।

ইপিজেড থানাধীন স্টীল মিল এলাকায় অস্থায়ী পশুর হাট বসেছে। এই হাট স্টীল মিল পশুর হাট নামে পরিচিত।

পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে আরেকটি হাট। এছাড়া পোস্তার পাড় স্কুল মাঠে অস্থায়ী ছাগলের বাজার বসেছে।এসব হাটের বাইরেও নগরীর বিভিন্ন স্থানে খুচরা বিক্রেতারা গরু ও ছাগল বিক্রি করছে। বেশ কয়েকটি খামার থেকেও গরু ও ছাগল বিক্রি হচ্ছে। অনেকে শহরের বাইরের বাজার থেকে গরু কিনে আনছেন। শেষ মুহূর্তে হাটগুলো ভীষণ জমে উঠেছে।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের