মিল্ক আইস কিউব: উজ্জ্বল ও টানটান ত্বকের জন্য

লাইফস্টাইল ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৮
image

ময়লা ও ধুলাবালি জমে লোমকূপের গোড়া বন্ধ হয়ে ত্বকে সৃষ্টি হয় ব্রণ, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস। এসব সমস্যা থেকে দূরে থাকতে দুধ জমিয়ে বরফ বানিয়ে ব্যবহার করুন ত্বকে। মিল্ক আইস কিউব নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল ও টানটান। এছাড়া ডার্ক সার্কেল ও ত্বকের রোদে পোড়া দাগও দূর করতে পারে এই আইস কিউব।

মিল্ক আইস কিউব তৈরি করে ফেলুন
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

  • একটি পাত্রে ১ কাপ গরুর দুধ ও ১ কাপ নারকেলের দুধ মেশান। দুধের মিশ্রণ বরফের ট্রেতে করে ফ্রিজে রেখে দিন।
  • ১ কাপ চালের পানির সঙ্গে ১ কাপ গরুর দুধ মিশিয়ে ফ্রিজে রাখুন একইভাবে।
  • সমপরিমাণ দুধ ও ডাবের পানি একসঙ্গে মিশিয়েও জমিয়ে নিতে পারেন বরফের ট্রেতে।
  • রাতে ঘুমানোর আগে মিল্ক আইস কিউব ত্বকে ঘষুন। প্রাকৃতিকভাবে শুকিয়ে গেলে ঘুমিয়ে পড়ুন। পরদিন ধুয়ে ফেলুন ত্বক।

মিল্ক আইস কিউব ত্বকে ব্যবহার করবেন কেন?  

  • লোমকূপ গোড়ায় জমে থাকা ময়লা দূর করতে পারে মিল্ক আইস কিউব।
  • ত্বক টানটান রাখতে সাহায্য করে এটি।
  • ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
  • ত্বকের কালচে দাগ ও ডার্ক সার্কেল দূর করে মিল্ক আইস কিউব।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে এটি নিয়মিত ব্যবহার করলে।
  • লোমকূপের ময়লা পরিষ্কার করে ব্ল্যাকহেডস ও ব্রণমুক্ত রাখে ত্বক।
  • বলিরেখা দূর করতে সাহায্য করে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট  

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম