খুশকি দূর করে আদা

লাইফস্টাইল ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১২:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৪
image

আদার রসে থাকা বিভিন্ন উপকারী উপাদান প্রাকৃতিকভাবে দূর করতে পারে খুশকির সমস্যা। খুশকি ও চুলকানি দূর করার পাশাপাশি চুল দ্রুত বাড়াতেও সাহায্য করে এটি। ঝলমলে চুলের জন্য সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন আদা।

খুশকি দূর করে আদা
জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন আদা-  
আদা-তেল
একটি পাত্রে ১ কাপ নারকেল তেলের সঙ্গে ২ টেবিল চামচ আদার গুঁড়া মেশান। ভালো করে নেড়ে তেল গরম করে নিন। ছেঁকে তেলটুকু ব্যবহার করুন মাথার ত্বকে। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  
আদার হেয়ার প্যাক
৪ টেবিল চামচ আদা বাটার সঙ্গে ৩ টেবিল চামচ টক দই মেশান। হেয়ার প্যাকটি চুল ও মাথার তালুতে ব্যবহার করুন। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
আদার রস
আদার রসে তুলা ভিজিয়ে মাথার তালুতে ব্যবহার করুন। এটি খুশকির পাশাপাশি ত্বকের চুলকানি দূর করবে।
চুলে আদা ব্যবহার করবেন কেন?

  • খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে চুল খুশকিমুক্ত রাখে আদার রস।
  • আদায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টি-সেপটিক উপাদান যা মাথার ত্বকের চুলকানি দূর করে।
  • চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়াতে পারে আদা। এতে চুল বাড়ে দ্রুত।
  • আদায় রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুল রাখে স্বাস্থ্যোজ্জ্বল।
  • চুল পড়া বন্ধ করতে পারে আদা।  

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট  

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান