৪ ফেসপ্যাকে দূর হবে ব্ল্যাকহেডস

লাইফস্টাইল ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৫

ধুলাবালি ও মরা চামড়া জমে লোমকূপের গোড়া বন্ধ হয়ে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বক কালচে দেখায়। এছাড়া তেলতেলে হয়ে পড়ে ত্বক। সাধারণ ফেসওয়াশ লোমকূপের ভেতরে জমে জাওয়া ময়লা দূর করতে পারে না। ব্ল্যাকহেডস দূর করার জন্য ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

ডিম
জেনে নিন ব্ল্যাকহেডস দূর করার ৪ ফেসপ্যাক সম্পর্কে-
মিন্ট টুথপেস্ট ও লবণ
২ টেবিল চামচ মিন্ট টুথপেস্টের সঙ্গে ১ টেবিল চামচ লবণ মেশান। মিশ্রণটি ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে ঘষে ঘষে লাগান। ৫ মিনিট অপেক্ষা করে হাত ভিজিয়ে চক্রাকারে ঘষুন ত্বকে। মিন্ট টুথপেস্ট বুজে যাওয়া লোমকূপ খুলতে সাহায্য করে।
ডিম
ডিমের সাদা অংশ ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে লাগান। এবার দুই লেয়ারে টিস্যু পেপার চেপে রাখুন ত্বকে। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে ফেলুন টিস্যু। পানি দিয়ে ধুয়ে ত্বক পরিষ্কার করে নিন। ডিমের কুসুম ফেটিয়ে ত্বকে লাগান। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
মুলতানি মাটি
মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করতে সাহায্য করবে।  
বেকিং সোডা
১ টেবিল চামচ বেকিং সোডা পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন না শুকান পর্যন্ত। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট    

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম