বেশি লবণ নয়

আহমেদ শরীফ
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৮

বেশি লবণ নয় প্রয়োজনের চেয়ে বেশি লবণ যদি খান আপনি, তাহলে তা শরীরের জন্য খুব ক্ষতিকর হতে পারে। গবেষকরা কয়েক দফা গবেষণায় জানতে পেরেছেন অতিরিক্ত লবণ খাওয়া হলে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃদরোগ হতে পারে। শারীরিক পরিস্থিতির অবনতি হতে পারে বেশি লবণ খেলে। তবে আশার কথা হলো আপনি কখন বেশি লবণ খেয়েছেন, তা শরীর কিছু সিগন্যাল দিয়ে বুঝিয়ে দেবে আপনাকে। আর সঠিক সময়ে সেসব সিগন্যাল বুঝতে হবে। আমাদের শরীর  চারভাবে ঐ সিগন্যাল দেয়। চলুন জেনে নেই সেসব সিগন্যাল।

সব সময় মাথাব্যথা: গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন ৩,৫০০ মিলিগ্রামের বেশ লবণ খান, তাদের মাঝে ৩০ শতাংশই মাথা ব্যথায় ভোগেন।

তৃষ্ণা সব সময়: শরীরে যদি বেশি লবণ থাকে আপনার, তাহলে বার বার তৃষ্ণা লাগবে। মস্তিষ্ক শরীরকে সিগন্যাল দেয় যেন বেশি বেশি পানি পান করা হয়।

ফোকাসের ঘাটতি: অতিরিক্ত লবণ খেলে মস্তিষ্কে পানি শূণ্যতা দেখা দেয়, এতে করে মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে পারে না। মনোযোগে ঘাটতি দেখা দেয়, কোনো কাজে ফোকাস করা কষ্টকর হয়।

বার বার প্রস্রাব: আরেকটা অদ্ভুত ব্যাপার হলো বেশি লবণ খেলে প্রস্রাবের চাপে বার বার টয়লেটে যেতে হবে আপনাকে। কারণ অতিরিক্তি সোডিয়াম দেহ থেকে বের করে দিতে কিডনি বেশি কাজ করে সে সময়।

তাই শরীরে সোডিয়ামের মাত্রা ঠিক রাখতে ও শরীরে লবণ ভালোভাবে কাজ করার সুযোগ করে দিতে আপনাকে স্বাস্থ্যকর  খাবার খেতে হবে। প্রতিদিন তাজা ফল, সবজি খাওয়ার পাশাপাশি প্রচুর পানিও পান করা চাই।

আরেকটা কথা মনে রাখতে হবে- কিছু খাবার, যেমন সামুদ্রিক মাছে প্রচুর লবণ থাকে, তাই সেগুলো পরিমাণের বেশি খাওয়া ঠিক নয়।

তথ্যসূত্র: ইনস্টিকস ডট কম।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক