রূপচর্চায় ডাবের পানি

লাইফস্টাইল ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১৫:০০আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৬:১৯
image

ডাবের পানি দিয়ে নিয়মিত ত্বক পরিষ্কার করলে পাওয়া যায় দাগহীন ত্বক। ডাবের পানিতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি, এনজাইম, অ্যামিনো অ্যাসিড ও প্রয়োজনীয় মিনারেল। এগুলো ত্বক ও চুলের যত্নে অনন্য। দাগ দূর করার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক জৌলুস নিয়ে আসে ডাবের পানি। এছাড়া চুলের রুক্ষতা দূর করতেও এটি অনন্য।

ডাবের পানি
জেনে নিন রূপচর্চায় ডাবের পানি ব্যবহার করবেন কীভাবে-   
ফেসপ্যাক হিসেবে  
১ চা চামচ হলুদ গুঁড়া ও ১ চা চামচ চন্দন গুঁড়ার সঙ্গে প্রয়োজন মতো ডাবের পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে ফেসপ্যাকটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। প্রথমে ডাবের পানি দিয়ে ধুয়ে তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আরেকটি ফেসপ্যাকও বানিয়ে ফেলতে পারেন মুলতানি মাটি ও ডাবের পানি দিয়ে। এজন্য মুলতানি মাটির সঙ্গে ডাবের পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। পাতলা করে ত্বকে লাগিয়ে রাখুন এটি। মুখের পাশাপাশি গলা, ঘাড় ও হাতের ত্বকেও ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক। শুকিয়ে গেলে ডাবের পানি দিয়ে ধুয়ে নিন। তারপর সাধারণ পানি দিয়ে আবারও ধুয়ে মুছে নিন ত্বক।
ফেসওয়াশ হিসেবে
ফেসপ্যাক তৈরি করার মতো সময় হাতে না থাকলে ডাবের পানির ঝাপটায় মুখ ধুয়ে নিন। প্রতিদিন দুইবার এটি ব্যবহার করলে ত্বক হবে দাগহীন উজ্জ্বল।
চুলের যত্নে
চুল ঝলমলে করতেও জুড়ি নেই ডাবের পানির। নারকেল তেল অথবা অলিভ অয়েল চুলে ব্যবহারের আগে সামান্য ডাবের পানি মিশিয়ে নিন। এটি মাথার ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করবে। পাশাপাশি চুলে নিয়ে আসবে ঝলমলে ভাব। সপ্তাহে তিনদিন চুলে ব্যবহার করতে পারেন ডাবের পানি।  

তথ্য: বোল্ডস্কাই  

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের