বিয়ের ৬০ বছর পর ওয়েডিং ফটোশুট!

লাইফস্টাইল ডেস্ক
০৮ অক্টোবর ২০১৭, ১৭:০০আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৭:৫০
image

ব্রাজিলের অধিবাসী রোজা আর রুশো দম্পতি বিয়ে করেছিলেন ১৯৫৭ সালে। খুব স্বল্প বাজেটে বিয়ে করেছিলেন তারা। সে সময় ক্যামেরা কিংবা ছবি তোলার ব্যাপারটা এতটা সহজলভ্য ছিল না। বিয়ের সময় তাই স্মৃতি ধরে রাখতে একজন আলোকচিত্রীকে ডেকে এনে আর ছবি তোলা হয়ে ওঠেনি। সেই আফসোস ঘোচাতেই বিয়ের ৬০ বছর পর খুব আয়োজন করে বিয়ের ফটোগ্রাফি করার সিদ্ধান্ত নেন এই ব্রাজিলিয়ান দম্পতি।
রোজা ও রুশোর ঘরে এখন ৯ সন্তানের পাশাপাশি ১৬ জন নাতি-নাতনি। এমনকি নাতি-নাতনিদেরও রয়েছে সন্তান। কিন্তু শখ বলে কথা! বয়স যতই হোক, শখের দাম লাখ টাকা। বিয়ের ৬০ বছরপূর্তি উপলক্ষে তাই তারা ফটোগ্রাফার ডেভিড বালাটনফিউরেডির শরণাপন্ন হলেন। ডেভিড পুরো ঘটনা শুনে খুবই উৎসাহী হয়ে ওঠেন। তিনি হাফিংটন পোস্টকে জানান, একসঙ্গে এতদিন থাকাটা নিঃসন্দেহে একটি বিশেষ ঘটনা। এই চিরতরুণ দম্পতির বিয়ের ফটোগ্রাফি করতে পেরে তিনি ভীষণ আনন্দিত।       
শুটে রোজা পরেছিলেন স্থানীয় এক ডিজাইনারের নকশা করা পোশাক। ফটোশুটের জন্য রুশো স্যুট পেয়েছিলেন উপহার হিসেবে। এই বিশেষ মুহূর্ত উদযাপন করার জন্য ভেন্যুও একদম বিনামূল্যে দিয়ে দিয়েছিলেন মালিক।
দেখে নিন রোজা ও রুশোর ওয়েডিং ফটোশুট।  

বিয়ের ৬০ বছর পর ওয়েডিং ফটোশুট!

বিয়ের ৬০ বছর পর ওয়েডিং ফটোশুট!

বিয়ের ৬০ বছর পর ওয়েডিং ফটোশুট!

বিয়ের ৬০ বছর পর ওয়েডিং ফটোশুট!

বিয়ের ৬০ বছর পর ওয়েডিং ফটোশুট!

বিয়ের ৬০ বছর পর ওয়েডিং ফটোশুট!

তথ্যহাফিংটন পোস্ট     

/এনএ/
সম্পর্কিত
নামাজ, মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ে রাজধানীতে ঈদের সকাল (ফটো স্টোরি)
১১ বলিউড তারকার মেকআপ রহস্য
সরস্বতী পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা (ফটোস্টোরি)
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম