চালের পানি: ত্বক হবে ব্রণমুক্ত ও উজ্জ্বল

লাইফস্টাইল ডেস্ক
১৭ অক্টোবর ২০১৭, ১৪:৩০আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৫:০৯
image

ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে চাইছেন? চাল ভিজিয়ে রেখে পানিটুকু দিয়ে ধুয়ে নিন ত্বক। নিয়মিত এটি ব্যবহারে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি দূর হবে ব্রণ ও বলিরেখা।

চালের পানি

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন চালের পানি

  • চাল পানি দিয়ে ধুয়ে নিন ভালো করে।
  • একটি পাত্রে পানি দিয়ে চাল ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। পাত্রটি ঢেকে দেবেন।
  • চাল ছেঁকে পানিটুকু সংগ্রহ করুন।
  • কয়েল ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে চালের পানি ব্যবহার করতে পারেন প্রাকৃতিক টোনার হিসেবে।
  • ওটমিল গুঁড়ার সঙ্গে চালের পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ব্যবহার করুন স্ক্রাব হিসেবে। দূর হবে ত্বকের মরা চামড়া।

ত্বকে চালের পানি ব্যবহার করবেন কেন?

  • সব ধরনের ত্বকের জন্য কার্যকর চালের পানি।
  • ভিটামিন বি১, সি, ই এর পাশাপাশি প্রয়োজনীয় মিনারেল পাওয়া যায় চালের পানি থেকে। এগুলো ত্বক টানটান করার পাশাপাশি লোমকূপ ছোট করতে সাহায্য করে।
  • ত্বকে প্রাকৃতিক জৌলুস নিয়ে আসে এটি।
  • ভিটামিন ও মিনারেলের পাশাপাশি অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে চালের পানিতে। ত্বকের যত্নে অতুলনীয় এগুলো।
  • ব্রণ দূর করতে পারে এই পানি। ব্রণের কারণে ত্বক লালচে হয়ে গেলে চাল পানিতে মুখ ধুয়ে নিতে পারেন। কমে যাবে লালচে ভাব।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম