নারকেলের দুধ: দূর হবে খুশকি

লাইফস্টাইল ডেস্ক
০৬ নভেম্বর ২০১৭, ১২:১০আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৪:৪৫
image

চুলের যত্নে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি খুশকি দূর করার পাশাপাশি চুল করে নরম ও ঝলমলে। চুলের দ্রুত বৃদ্ধিতেও নারকেলের দুধ কার্যকর। জেনে নিন চুলের যত্নে এটি কীভাবে ব্যবহার করবেন। 

নারকেলের দুধ
চুলের বৃদ্ধি বাড়ায়
নারকেলের দুধে থাকা পুষ্টিগুণ চুলের বৃদ্ধি দ্রুত করে। গোসলের আগে নারকেলের দুধ চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ১০ মিনিট। পানি দিয়ে ধুয়ে মাইল্ড শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত এটি ব্যবহার করলে চুল বাড়বে দ্রুত।  
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে
চুলের যত্নে নারকেলের দুধ অতুলনীয়। শ্যাম্পু করার পর আধা চা চামচ নারকেলের দুধ মাথার তালুতে ছিটিয়ে দিন। ৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল ঝলমলে করবে।
অকালে চুল পাকা রোধ করে
অকালে চুল পাকা রোধ করতে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। ১ চা চামচ নারকেলের দুধের সঙ্গে লেবুর রস ও নারকেলের তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন।
চুল পরিষ্কার রাখে
চুলের গোড়ায় জমে থাকা ময়লা ও দূষিত পদার্থ দূর করতে পারে নারকেলের দুধ। ১ চা চামচ নারকেলের দুধের সঙ্গে ১ চা চামচ ওটমিল মিশিয়ে মাথার তালুতে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।
চুল ঝলমলে করে
১ টেবিল চামচ নারকেলের দুধের সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০ মিনিট পর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। চুল হবে ঝলমলে ও উজ্জ্বল।
খুশকি দূর করে
নারকেলের দুধে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া ধ্বংস করে চুল খুশকিমুক্ত রাখে। ১ চা চামচ অ্যালোভেরার জেল ও নারকেলের দুধ মিশিয়ে মাথার তালুতে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন চুল। খুশকি দূর হয়ে নরম ও কোমল হবে চুল।
চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে
অপুষ্টির কারণে চুল ভেঙে ও ফেটে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ব্যবহার করতে পারেন নারকেলের দুধ। ১ চা চামচ নারকেলের দুধের সঙ্গে ২ চা চামচ আমলকীর তেল মিশিয়ে ঘষে ঘষে লাগান চুলের গোড়া থেকে আগা পর্যন্ত। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
চুলের রুক্ষতা দূর করে
চুল রুক্ষ ও শুষ্ক হয়ে হারিয়ে ফেলেছে স্বাভাবিক সৌন্দর্য? ১টি ডিমের সাদা সঙ্গের সঙ্গে ১ চা চামচ নারকেলের দুধ মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন কেমন ঝলমলে হয়ে গেছে চুল!

তথ্য: বোল্ডস্কাই 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম