লবণ-পানিতে উকুন দূর!

লাইফস্টাইল ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ১২:১৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১২:১৫
image

বাড়িতে যে কারোর মাথায় উকুন থাকলেই তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যদের মাথায়। সংক্রামক উকুন অত্যন্ত বিরক্তিকর ও বিব্রতকর। দীর্ঘদিন উকুনের বসবাসের ফলে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। এছাড়া অনেক সময় চুলকানির কারণে মাথার ত্বকও হয়ে যায় ইনফেকশন। খুব সহজেই এই যন্ত্রণাদায়ক উকুনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন লবণ-পানির সাহায্যে। জেনে নিন কীভাবে।

লবণ-পানিতে উকুন দূর!

  • গোসলের সময় দেড় লিটার পানিতে ১ চা চামচ লবণ মিশিয়ে চুল ধুয়ে নিন।
  • ৫ মিনিট অপেক্ষা করুন।
  • এবার চুল হালকা হাতে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে একবার অথবা দুইবার এটি ব্যবহার করতে পারেন। উকুন দূর করার জন্য পদ্ধতিটি খুবই কার্যকর।  

জেনে নিন

  • অপরিচ্ছন্নতা উকুন হওয়ার মূল কারণ। উকুন থেকে দূরে থাকতে চাইলে সবসময় চুল পরিষ্কার রাখবেন তাই।
  • অন্যের চিরুনি ও তোয়ালে ব্যবহার করবেন না।
  • ভেজা চুল বেঁধে রাখবেন না।
  • চুলে নিয়মিত শ্যাম্পু ব্যবহার করা জরুরি। পাশাপাশি প্রতিদিন কিছুক্ষণ চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়ান।
  • লবণ-পানির মিশ্রণ খুব ঘনঘন ব্যবহার করলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে পড়তে পারে।
  • উকুন দূর করার জন্য ওষুধ ব্যবহার করতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। এগুলোতে ক্ষতিকারক কেমিক্যাল থাকে। ফলে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে এসব ওষুধ ব্যবহারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এগুলো ব্যবহার করবেন না একদম। 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম