ত্বক উজ্জ্বল করে টমেটো

লাইফস্টাইল ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ১২:১৫আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১২:১৫

বিবর্ণ ত্বকে প্রাণ ফেরাতে নিয়মিত টমেটো ব্যবহার করতে পারেন। ত্বকের একদম ভেতর থেকে ময়লা দূর করতে পারে টমেটোর রস। পাশাপাশি মরা চামড়া দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি। জেনে নিন ফেসপ্যাক, স্ক্রাব ও ক্লিনজার হিসেবে টমেটো ব্যবহার করবেন কীভাবে।

টমেটো
ক্লিনজার হিসেবে

টমেটো রস করে নিন। ১ চা চামচ টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ লেবুর রস ও সমপরিমাণ কাঁচা দুধ মেশান। মিশ্রণটি ভালো করে নেড়ে তুলা ভিজিয়ে ত্বকে ঘষুন। এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ত্বক পরিষ্কার রাখে ও ত্বক উজ্জ্বল করে।
স্ক্রাব হিসেবে
একটি পাত্রে ২ টেবিল চামচ চালের গুঁড়া নিন। এতে ১ চা চামচ টমেটোর শাঁস ও ১ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে নেড়ে নিন। পেস্ট তৈরি হলে এটি ত্বকে ধীরে ধীরে ম্যাসাজ করুন। এবার ৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ত্বক। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে এই স্ক্রাব। পাশাপাশি কালচে দাগ দূর করে ত্বক করে নরম ও উজ্জ্বল।
ফেসপ্যাক হিসেবে
একটি পাত্রে ১ চা চামচ বেসন, ১ চা চামচ টমেটোর শাঁস ও ১ চা চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ব্রাশের সাহায্যে ত্বকে লাগান। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের কালচে দাগ দূর করে। এছাড়া বেসন ও টমেটো ত্বকে নিয়ে আসবে জৌলুস। 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম