চুল ঘন করে যে ৩ উপাদান

লাইফস্টাইল ডেস্ক
৩০ নভেম্বর ২০১৭, ১২:০০আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৩:১৮
image

চুল পড়ার সমস্যায় ভোগেন কমবেশি অনেকেই। আবার শীত আসলেই বেড়ে যায় চুল পড়ার সমস্যা। চুল ঝরতে ঝরতে পাতলা হয়ে গেলে ঘরোয়া উপায়ে যত্ন নিতে পারেন চুলের। চুলের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে চুল ঘন হওয়ার পাশাপাশি বন্ধ হবে চুল পড়া। এছাড়া চুলের রুক্ষতা দূর করতেও জুড়ি নেই এসব উপাদানের। জেনে নিন কোন কোন উপাদান চুল ঘন ও ঝলমলে করবে।

মেথি

মেথি
চুল ঘন করার পাশাপাশি চুল পড়া বন্ধ করতেও জুড়ি নেই মেথির। ২ থেকে ৩ টেবিল চামচ মেথি পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন মেথির পেস্ট তৈরি করে নিন। ২ চা চামচ নারকেলের দুধ মিশিয়ে নিন পেস্টে। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত পেস্টটি লাগান। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একদিন এই হেয়ার প্যাক ব্যবহার করুন। চুলের রুক্ষতা দূর হবে।

ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল
নিয়মিত ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ক্যাস্টর অয়েলে আছে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড। এই দুই উপাদান চুল পড়া বন্ধ করার পাশাপাশি ঘন করে চুল। সমপরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে সামান্য গরম করে নিন। চুলের গোড়ায় তেলের মিশ্রণ ঘষে ঘষে লাগান। চুলেও ব্যবহার করুন। চিরুনি দিয়ে চুল আঁচড়ে গরম টাওয়েল দিয়ে চুল ঢেকে রাখুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার এভাবে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল। চুল হবে ঘন ও ঝলমলে।  

মেহেদি মেহেদি
ঘন, কালো ও ঝলমলে চুলের জন্য মেহেদি ব্যবহার করতে পারেন। মেহেদির পেস্ট তৈরি করে প্রয়োজন মতো দই মিশিয়ে নিন। গ্রিন টির লিকার ও তেল মেশান। সারারাত এভাবে রেখে দিন। পরদিন একটি ডিম ও ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নেড়ে নিন। মেহেদির মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।   

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম