ত্বক উজ্জ্বল করে মসুর ডাল

লাইফস্টাইল ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৭, ১২:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১২:০০
image

রূপচর্চায় মসুর ডাল অতুলনীয়। এতে রয়েছে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেড, ডায়াটারি ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, সি, ই, কে এবং থিয়েমিন। এগুলো শরীরের পাশাপাশি সুস্থ রাখে ত্বক। নিয়মিত মসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের রুক্ষতা দূর হয়। উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বকের জন্য মসুর ডাল গুঁড়া করে বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে তৈরি করে নিন ফেসপ্যাক।

মসুর ডাল ও মধু
মসুর ডাল ও মধু
ত্বকের শুষ্কতা ও রুক্ষতা দূর করবে এই ফেসপ্যাক। ১ চা চামচ মসুর ডাল গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ধীরে ধীরে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন ত্বক।
মসুর ডাল, বেসন ও দই
১ চা চামচ মসুর ডাল গুঁড়ার সঙ্গে সমপরিমাণ বেসন এবং দই মিশিয়ে নিন। চাইলে সামান্য হলুদও মেশাতে পারেন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ত্বক টানটান হয়ে গেলে পানি দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন।
মসুর ডাল ও দুধ
ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করে ত্বক প্রাণবন্ত করে এই ফেসপ্যাক। পরিমাণ মতো মসুর ডালের গুঁড়ার সঙ্গে অল্প করে দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।
মসুর ডাল ও শসার রস
মসুর ডাল গুঁড়া করে শসার রস মিশিয়ে তৈরি করুন পেস্ট। এটি ত্বকে ঘষে ঘষে লাগান। ত্বকের অতিরিক্ত তেল দূর করবে এই ফেসপ্যাক। পাশাপাশি ত্বক করবে মসৃণ ও উজ্জ্বল।

তথ্য: বোল্ডস্কাই 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম