চুল পড়া বন্ধ হবে ৫ উপায়ে

আনিকা আলম
০৫ জানুয়ারি ২০১৮, ১২:২৫আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৫:৩৬
image

খুশকিসহ বিভিন্ন কারণে চুলের গোড়া দুর্বল হয়ে ঝরতে থাকে চুল। প্রাকৃতিক উপাদানের সাহায্যে বন্ধ করতে পারেন চুল পড়া। জেনে নিন কীভাবে।  

প্রাকৃতিক উপাদান ব্যবহারে বন্ধ হবে চুল পড়া
অ্যালোভেরা
অ্যালোভেরার পাতা ভেঙে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দুইবার এটি ব্যবহার করলে চুল পড়া কমে যাবে।
নিম
নিম পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা চুলের গোড়ায় জমে থাকা জীবাণু দূর করে। ফলে খুশকি দূর হওয়ার পাশাপাশি বন্ধ হয় চুল পড়া। কড়াইয়ে পানি নিয়ে মুঠো ভর্তি নিম পাতা ফুটান। পানি অর্ধেক হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন। নিম পাতা ছেঁকে পানিটুকু আলাদা করে চুল ধুয়ে নিন। সপ্তাহে একদিন নিমের পানি দিয়ে চুল ধুলে বন্ধ হবে চুল পড়া।
আলু
চুল পড়া বন্ধ করতে আলু অতুলনীয়। আলুর রসের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করুন আলুর রস।  
ধনেপাতা
ধনেপাতা পিষে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। হেয়ার ব্রাশের সাহায্যে চুলের গোড়ায় লাগান মিশ্রণটি। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুল পড়া কমে যাবে। পাশাপাশি চুলের বৃদ্ধি বাড়বে।
গ্রিন টি
৩টি গ্রিন টি ব্যাগ ৩ কাপ পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার গ্রিন টির লিকার দিয়ে চুল ধুলে বন্ধ হবে চুল পড়া।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে