পায়ের গোড়ালি ফাটে যেসব কারণে

আনিকা আলম
১৭ জানুয়ারি ২০১৮, ১২:০৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:৪০
image

শীতে পায়ের গোড়ালি ফেটে যায় অনেকেরই। কিন্তু কেউ কেউ বছরের প্রায় পুরো সময়ই ভোগেন গোড়ালি ফেটে যাওয়ার সমস্যায়। কী কারণে ফাটে গোড়ালি? জেনে নিন সেটাই।

পায়ের গোড়ালি ফাটে যেসব কারণে

  • গোড়ালির চামড়া তুলনামূলক শুষ্ক হওয়ার কারণে শীতের বাতাসে রুক্ষ হয়ে ফাটতে শুরু করে গোড়ালি। শীতে খানিকটা বাড়তি যত্নের প্রয়োজন তাই। গোসলের আগে কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে পা ডুবিয়ে রাখুন। ১৫ মিনিট পর পিউমিস স্টোন দিয়ে ঘষে গোড়ালির মরা চামড়া ও ময়লা দূর করুন। গোসলের পর পা মুছে গ্লিসারিন লাগান। রাতে ঘুমানোর আগে গ্লিসারিন লাগিয়ে মোজা পরে তারপর ঘুমাবেন।
  •  দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে ফাটতে পারে পায়ের গোড়ালি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এমন কাজ হলে ফোমযুক্ত নরম জুতা পরুন। একভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ পরপর হাঁটাহাঁটি করুন।  
  • স্থুলতার কারণে ফাটতে পারে পায়ের গোড়ালি।
  • সবসময় একইরকম চটি স্যান্ডেল পরার অভ্যাস থাকলে সেটি বদলে ফেলুন। কারণ এ ধরনের স্যান্ডেল পরলে গোড়ালির কিছু অংশ বেরিয়ে থাকে। এতে ধুলাবালি লেগে ফেটে যায় গোড়ালি।
  • সবসময় গরম পানি দিয়ে গোসল করলে ফেটে যেতে পারে পায়ের গোড়ালি।
  • অনেক সময় শারীরিক সমস্যা থেকে থাকলেও ফাটতে পারে গোড়ালির চামড়া। থাইরয়েড ও ভিটামিনের অভাবের কারণে বছরের যেকোনো সময়ই ভুগতে পারেন এ ধরনের সমস্যায়।

তথ্য: স্টাইল ক্রেজ 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম