রেসিপি: বেকড রেড সস পাস্তা

লাইফস্টাইল ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১৮:১১আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৮:১৪
image

মজাদার রেড সস পাস্তা বানিয়ে ফেলতে পারেন বেক করে। খুব কম সময়েই তৈরি করতে পারবেন সুস্বাদু এই পাস্তা। জেনে নিন কীভাবে।

রেড সস পাস্তা
উপকরণ
২ কাপ সেদ্ধ পাস্তা
৪টি কাঁচামরিচ
১ চা চামচ লেবুর রস
স্বাদ মতো চিনি
স্বাদ মতো লবণ
পরিমাণ মতো পানি  
২ টেবিল চামচ রেড চিলি সস
২ টেবিল চামচ মাখন
৪ টেবিল চামচ টমেটো সস
১ চা চামচ গোলমরিচ গুঁড়া
৪ টেবিল চামচ সুজি
পরিমাণ মতো তেল
আধা কাপ পেঁয়াজ
২টি টমেটো
আধা কাপ মোজারেলা চিজ
৪ কাপ টমেটোর শাঁস
প্রস্তুত প্রণালি
একটি ছোট বাটিতে লবণ, গোলমরিচ গুঁড়া, রেড চিলি সস ও টমেটোর শাঁস একসঙ্গে মেশান। প্যানে তেল গরম করুন। পেঁয়াজ কুচি দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। বাদামি হয়ে গেলে সুজি দিয়ে কয়েক মিনিট নাড়ুন। এবার সসের মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন। পানি দিয়ে মিশ্রণটি সামান্য পাতলা করুন। ফুটে উঠলে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে কম আঁচে কিছুক্ষণ রান্না করুন। চিনি, লেবুর রস, মোজারেলা চিজ ও টমেটো সস দিন। পাস্তার মিশ্রণ বেকিং ডিশে দিয়ে বেক করুন ১৫ মিনিট। কাঁচামরিচ কুচি অথবা পনিরের টুকরো ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন পাস্তা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম