প্রেসার কুকারে স্পঞ্জ রসগোল্লা বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৪
image

মজাদার স্পঞ্জ রসগোল্লা বানিয়ে ফেলতে পারেন প্রেসার কুকারেই। খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে রসগোল্লা। জেনে নিন রেসিপি।

রসগোল্লা
উপকরণ

দুধ- ২ লিটার
লেবুর রস- ৪ টেবিল চামচ
পানি-৬ কাপ
চিনি- ৩ কাপ
গোলাপজল- সামান্য
ছানা তৈরি করবেন যেভাবে
দুধ জ্বাল দিয়ে অল্প করে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিন। দুধ থেকে পানি বের হয়ে এলে ওভেন থেকে নামিয়ে একটি পরিষ্কার কাপড় নিয়ে চেপে ভালো করে পানি ঝরিয়ে নিন। এরপর ছানা হাত দিয়ে ছেনে নিন মসৃণ না হওয়া পর্যন্ত।
রসগোল্লা বানাবেন যেভাবে
৬ কাপ পানিতে চিনি দিয়ে ওভেনে দিয়ে দিন। চিনি গলে গেলে এক চামচ দুধ দিয়ে ময়লা তুলে ফেলুন। সিরার পাত্র আবার ওভেনে দিএয় তাপমাত্রা কমিয়ে দিন। ছানা হাতের তালু দিয়ে মেখে নিন। ছানা ২০-২৫ ভাগ করে গোল করে রাখুন। সব ছানার বল একসঙ্গে সিরায় দিয়ে প্রেসার কুকারে নিয়ে চুলায় দিন। কুকারের ঢাকনা বন্ধ করে দিন। মাত্র একটি সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করুন। এবার ওভেন বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিন।
সিরাসহ রসগোল্লা একটি বড় পাত্রে ঢালুন। ১ চা চামচ গোলাপ জল দিন। ঠান্ডা হলে স্পঞ্জ রসগোল্লা পরিবেশন করুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক