চুল পড়া কমায় করলার হেয়ার প্যাক

লাইফস্টাইল ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১২

করলার পুষ্টিগুণের কথা সবারই জানা। চুলচর্চায়ও এর জুড়ি নেই। চুল পড়া কমানোর পাশাপাশি খুশকি দূর করতে পারে এটি। জেনে নিন চুলের যত্নে করলা ব্যবহার করবেন কীভাবে।

করলা

  • করলার রসের সঙ্গে জিরা মিশিয়ে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে খুশকি দূর হবে।    
  • চুলের আগা ফেটে যাওয়া রোধ করে করলা। চুলের আগায় করলার রস লাগান। ৪৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার এভাবে ব্যবহার করলে আগা ফাটবে না চুলের।
  • চুলে ধূসর রং করতে চাইলে কারি পাতার সঙ্গে করলার রস মিশিয়ে চুলে লাগান। একঘন্টা পর ধুয়ে ফেলুন।
  • চুল পড়া কমাতে পারে করলার রস। দই ও করলার রস সমপরিমাণ মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি চুল ঘন করতেও সাহায্য করবে।
  • মাথার ত্বক রুক্ষ হয়ে চুল পড়ে যায় অনেক সময়। এ সমস্যার সমাধানে আধা কাপ করলার রসের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। মাথার ত্বকের শুষ্কতা কমবে।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম