ডার্ক সার্কেল দূর করে কফি

লাইফস্টাইল ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২১
image

কফি ছাড়া দিন শুরুই হয় না? মজার ব্যাপার হচ্ছে, কফি কিন্তু রূপচর্চায়ও অনন্য। এটি চোখের আশেপাশের কালচে দাগ দূর করতে পারে। পাশাপাশি ঝলমলে চুলের জন্যও ব্যবহার করতে পারেন কফি। জেনে নিন রূপচর্চায় কফির ৬ ব্যবহার।

ডার্ক সার্কেল দূর করে কফি
বডি স্ক্রাব
একটি কাপে চার ভাগের এক ভাগ কফি, একই পরিমাণ চিনি ও ২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অয়েল মিশিয়ে নিন। ত্বক পানিতে ভিজিয়ে মিশ্রণটি ঘষুন ধীরে ধীরে। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও কোমল হবে। গোসলের সময় ব্যবহার করতে পারেন স্ক্রাবটি।   
ডার্ক সার্কেল দূর করতে  
১ টেবিল চামচ কফি এবং ২ টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে চোখের নিচে লাগান দৈনিক একবার। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ডার্ক সার্কেল দূর হবে।
ঝলমলে চুলের জন্য
২ টেবিল চামচ গরম পানি, ১ টেবিল চামচ কফি, ২ টেবিল চামচ তেল, ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়া ও একটি ডিমের কুসুম ভালো করে মেশান। মিশ্রণটি মাথার তালুতে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুল রঙিন করতে
৩ টেবিল চামচ অলিভ অয়েল, ৮ কাপ পানি, ৮ টেবিল চামচ কফি নিন। কফি গলিয়ে তাতে অলিভ অয়েল দিন। মিশ্রণটি মাথায় লাগিয়ে রাখুন দেড় ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বক পরিষ্কার করতে
১ টেবিল চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ নারিকেল তেল, কাপের চার ভাগের এক ভাগ দুধ ও ১ টেবিল চামচ কফি একসঙ্গে মিশিয়ে নিন। তোয়ালে পানিতে ভিজিয়ে মুখ মুছে নিন। তারপর মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর পানি ছিটিয়ে ত্বক ম্যাসাজ করুন ধীরে ধীরে। হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।   

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম