ত্বক টানটান রাখে মসুর ডাল

লাইফস্টাইল ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১৪:০০আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৪:৪৪
image

ত্বকের নানাবিধ সমস্যার সমাধান করতে পারে মসুর ডাল। রোদে পোড়া দাগ দূর করা থেকে শুরু করে বলিরেখাহীন ত্বকের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই উপাদান। মসুর ডাল গুঁড়া করে মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করতে পারেন। প্রয়োজন মতো ফেসপ্যাকে ব্যবহার করতে পারবেন এটি। জেনে নিন মসুর ডালের কয়েকটি ফেসপ্যাক সম্পর্কে।

মসুর ডাল ফেসপ্যাক ১
মসুর ডাল সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। ১/৩ কাপ কাঁচা দুধ মিশিয়ে ত্বকে মযাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও উজ্জ্বল হবে। দূর হবে রোদে পোড়া দাগও।
ফেসপ্যাক ২
১ টেবিল চামচ মসুর ডাল গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ দুধ, কয়েক ফোঁটা নারকেল তেল ও ১ চিমটি হলুদ গুঁড়া মেশান। মিশ্রণটি গলা ও মুখের ত্বকে ম্যাসাজ করুন। ২ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ডেইলি ফেসওয়াশ হিসেবে ব্যবহার করেত পারেন। তবে আপনার ত্বক তৈলাক্ত হলে নারকেল তেল দেবেন না।
ফেসপ্যাক ৩
৫০ গ্রাম মসুর ডাল সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন পেস্ট করে নিন। ১ চা চামচ কাঁচা দুধ ও ১ চা চামচ আমন্ড অয়েল মেশান। ফেসপ্যাকটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের শুষ্কতা দূর করবে। পাশাপাশি দূর করবে ত্বকের দাগ।
ফেসপ্যাক ৪
মসুর ডাল গুঁড়া করে শসার রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের মরা চামড়া দূর করার পাশাপাশি ত্বক টানটান রাখবে।
ফেসপ্যাক ৫
১০০ গ্রাম মসুর ডাল, ৫০ গ্রাম চন্দন ও কমলার খোসা দুধে ভিজিয়ে রাখুন ৮ ঘণ্টা। সব একসঙ্গে বেটে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে।  
তথ্য: স্টাইল ক্রেজ

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম