গরমে ত্বকের যত্নে ঘরোয়া স্ক্রাব

নুজহাত তাসনিম ফারিহা
১৫ মার্চ ২০১৮, ১৩:০০আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৫:০১
image

গরমের তীব্রতা ও দূষিত বাতাস আপনার ত্বককে করে তোলে শুষ্ক ও নিস্তেজ। তাই গরমে ত্বক সুস্থ রাখার জন্য প্রয়োজন নিয়মিত যত্ন। এ সময় স্ক্রাব করা জরুরি নিয়মিত। স্ক্রাব ত্বকের গভীর থেকে পরিষ্কার করে ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। জেনে নিন স্ক্রাব কীভাবে তৈরি ও ব্যবহার করবেন।

গরমে ত্বকের যত্নে ঘরোয়া স্ক্রাব ল্যাভেন্ডার অয়েল, ওটমিল এবং অলিভ অয়েল
১ টেবিল চামচ ওটমিলের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল এবং ৩-৪ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। মিশ্রণটি ভেজা মুখে ঘষে ঘষে লাগান। ৫-১০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
কমলার খোসার গুঁড়া নারিকেল তেল
আধা টেবিল চামচ কমলার খোসার গুঁড়া এবং ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা মুখে লাগিয়ে ঘষে নিন। মুখ ধুয়ে টোনার ব্যবহার করুন।
চিনি, লেবুর রস এবং রোজ এসেনশিয়াল অয়েল
আধা টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ লেবুর রস এবং ৩-৪ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভালো মতো নেড়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ঘষে নিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চালের গুঁড়া, দুধ এবং গোলাপজল
১ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে আধা টেবিল চামচ দুধ এবং আধা টেবিল চামচ গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ঘষে নিন ।শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কোকো পাউডার মধু
আধা টেবিল চামচ কোকো পাউডার এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। হালকাভাবে ঘষে ক্লিনজার এবং কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কফি এবং অ্যামন্ড অয়েল
আধা টেবিল চামচ কফি এবং ১ টেবিল চামচ অ্যামন্ড অয়েল মিশিয়ে নিন। ভেজা মুখে মিশ্রণটি লাগিয়ে ঘষে নিন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম