রুটি বানিয়ে সংরক্ষণ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৫ মার্চ ২০১৮, ১৫:৫০আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৫:৫১

সময়ের অভাবে যারা রুটি বানাতে পারেন না তারা খুব সহজ একটি উপায়ে সংরক্ষণ করতে পারেন রুটি। একবারে অনেক রুটি বানিয়ে এভাবে সংরক্ষণ করতে পারবেন ২০ দিন থেকে একমাস পর্যন্ত।

রুটি বানিয়ে সংরক্ষণ করবেন যেভাবে
রুটি বেলে নিন। পাতলা পলিথিন চারকোণা করে কেটে নিন। এবার একটি পলিথিন বিছিয়ে উপরে একটি রুটি রাখুন। উপরে আরেকটি পলিথিন বিছিয়ে আরেকটি রুটি রাখুন। এভাবে একের পর এক পলিথিন রেখে রুটি সাজিয়ে রাখুন। সর্বশেষ রুটির উপর পলিথিন রেখে চারকোণা সামান্য মুড়ে একটি বড় প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে ফেলুন। ডিপ ফ্রিজে রেখে দিন।
সেঁকে নেওয়ার প্যান গরম করুন চুলায়। ফ্রিজ থেকে রুটি বের করে শক্ত থাকতেই দিয়ে দিন তাওয়ায়। ধীরে ধীরে গরম হয়ে ফুলে উঠবে রুটি। খেতে হবে একদম টাটকা রুটির মতোই!    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম