ত্বকের যত্নে তরমুজ

লাইফস্টাইল ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ১৮:৩২আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৮:৪৮

ত্বকের যত্নে তরমুজ গরম চলে এসেছে, আর গরমের সঙ্গে সঙ্গে বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন ফল। গরম এবং ফল দুটোই এসেছে কিন্তু এইসময় অধিক তাপে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়। প্যাচপ্যাচে ঘাম, রোদের তাপ সব মিলিয়ে বিচ্ছিরি অবস্থা। এই অবস্থা থেকে মুক্তি পেতে দরকার বিশেষ যত্ন। যেহেতু এইসময় তরমুজ সহজলভ্য, নিয়মিত তরমুজ খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নে স্ক্রাবও তৈরি করে নিতে পারেন। তরমুজ দিয়ে কীভাবে ত্বকের যত্ন করবে তারই কয়েকটি নমুনা দেওয়া হলো।

১) তরমুজে থাকা অ্যামাইনো এসিড চুলের বেড়ে ওঠার জন্য দারুণ উপকারী। তাই চুলের জন্য তরমুজের শরবত পান করতে পারেন, তরমুজ এমনি খেতে পারেন, কিংবা তরমুজের নির্যাস সপ্তাহে একদিন তেলের সঙ্গে মিশিয়ে চুলে দিতে পারেন। এক ঘণ্টাপর চুল ধুয়ে ফেলতে হবে।

২) তরমুজের সঙ্গে সুজির দানা মিশিয়ে স্ক্রাব তৈরি করে আধঘণ্টা করে মুখে রাখুন। সপ্তাহে অন্তত দু’দিন এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের সজীবতা অক্ষুণ্ন থাকবে।

৩) তরমুজ স্কিনের টোনারের কাজ করে বলে দাবি করেন রূপ বিশেষজ্ঞরা। তরমুজের রস নিয়মিত ব্যবহারে মরা ত্বক ঝরে পড়ে।

৪) ব্রণের প্রকোপ কমায় তরমুজ। তরমুজের খোসার সঙ্গে মুসুরের ডালের পেস্ট নিয়মিত মাখলে ত্বক হয়ে ওঠে সজীব ও সুন্দর।

৫) গরমকালে ত্বকের তেলতেলা ভাব নিয়ে সবাই চিন্তিত। তরমুজের নির্যাসই এটি দূর করবে।

তাহলে আর দেরি কেনও, নিয়মিত ব্যবহার করুন তরমুজের রস। আর অধিক উপকার পাওয়া যাবে নিয়মিত খেলে। তরমুজ খান ও ত্বকে ব্যবহার করুন।

/এফএএন/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক