রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, ১২:২৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৩:৫০
image

হঠাৎ বৃষ্টিতে গরম গরম এক বাটি থাই স্যুপ হলে মন্দ হয় না নিশ্চয়? রেস্টুরেন্টের মতো মজাদার থাই স্যুপ বানিয়ে ফেলতে পারেন নিজেই। রেসিপিটি মোটেও কঠিন নয়। জেনে নিন কীভাবে সুস্বাদু থাই স্যুপ বানাবেন।

রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ বানাবেন যেভাবে
উপকরণ
মুরগির বুকের মাংস- ১ কাপ (কুচি)
আদা- ৪ টুকরা
কাঁচামরিচ- স্বাদ মতো
ডিম- ২টি
লবণ- স্বাদ মতো
চিকেন স্টক- ৬ কাপ  
কর্ন ফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
চিংড়ি- আধা কাপ
চিনি- দেড় টেবিল চামচ
কেচাপ- ৩ টেবিল চামচ
সাদা ভিনেগার- ১ টেবিল চামচ
সুইট চিনি সস- ২ টেবিল চামচ
লেমনগ্রাস- কয়েক স্টিক 
প্রস্তুত প্রণালি
শুরুতেই মুরগির বুকের মাংস সামান্য আদা ও রসুন দিয়ে সেদ্ধ করে নিন। হাঁড়িতে চিকেন স্টক দিন। এর মধ্যে সেদ্ধ করা মুরগির মাংস, আদা, কাঁচামরিচ ও চিংড়ি দিয়ে দিন। ডিম দুটো ফেটিয়ে দিয়ে দিন। কর্ন ফ্লাওয়ার আধা কাপ পানিতে গুলে দিয়ে দিন। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। লেমনগ্রাস দিয়ে দিন। সব ভালো করে মেশানোর পর হাঁড় চুলায় দিয়ে দিন। মিশ্রণটি গরম হয়ে আসলে কেচাপ ও সুইট চিলি সস দিয়ে দিন। খুন্তি দিয়ে নাড়ুন। স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে দিন। ৫ থেকে ৭ মিনিট পর মিশ্রণটি ঘন হয়ে আসবে। চিংড়িও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি: কুকিং স্টুডিও বাই উম্মে  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম