দাগহীন ত্বকের জন্য আলুর ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক
২৭ এপ্রিল ২০১৮, ১৬:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৬:১৬

ত্বকের কালচে দাগ দূর করতে আলুর ফেসপ্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। ত্বক প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে আলু। এটি ব্রণ ও মেছতার দাগ দূর করে। পাশাপাশি আলুতে থাকা ভিটামিন এ, সি এবং বি ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক জৌলুস। জেনে নিন আলুর ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন।

আলু
আলু ও লেবুর রস
১ চা চামচ থেঁতো করা আলুর সঙ্গে ১/২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
আলু, টমেটো ও টকদই
১ চা চামচ আলু কুচির সঙ্গে ১ চা চামচ টমেটো পেস্ট ও ১ চা চামচ টক দই ভালো করে মিশিয়ে গলা ও মুখের ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
আলু, টমেটো ও দুধের সর
১ চা চামচ আলু থেঁতো করে নিন। এবার ১ চা চামচ টমেটো পেস্ট ও আধা চা চামচ দুধের সরের সঙ্গে মিশিয়ে গলা ও মুখের ত্বকে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক।
আলু, স্ট্রবেরি ও মধু
অর্ধেকটি আলু ও ১টি স্ট্রবেরি একসঙ্গে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে ১/২ চা চামচ মধু মিশিয়ে মুখে ও গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
আলু, মুলতানি মাটি ও গোলাপজল
তৈলাক্ত ত্বকের যত্নে অতুলনীয় এই ফেসপ্যাকটি। ১ টেবিল চামচ আলু কুচির চঙ্গে আধা চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপজল মিশিয়ে নিন। গলা ও মুখের ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
আলু, টকদই ও হলুদ
১ চা চামচ আলু বাটার সঙ্গে ১ চা চামচ টক দই ও ১ চিমটি হলুদ মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ত্বক।
আলু, কাঁচা দুধ ও আমন্ড অয়েল
১ টেবিল চামচ আলু বাটা, ১ চা চামচ কাঁচা দুধ ও ২-৩ ফোঁটা আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।

তথ্য: নিউজ এইটিন

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম