ত্বক উজ্জ্বল করে আমলকীর ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক
২৯ এপ্রিল ২০১৮, ১৫:২৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৫:৩০

ত্বক উজ্জ্বল করে আমলকীর ফেসপ্যাক আমলকীতে রয়েছে উপকারী ফ্যাট, ভিটামিন এ, সি, ডি, ই, কে, বি ১২ এবং ক্যালসিয়াম। এগুলো ত্বকের পুষ্টির ঘাটতি দূর করে। এতে থাকা আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাসিয়ামও নানাভাবে ত্বকের যত্ন নেয়। প্রতিদিন আমলকী খাওয়ার পাশাপাশি আমলকীর তৈরি ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।


আমলকী, দই ও মধু
ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতে পারে এই ফেসপ্যাকটি। ২ চা চামচ আমলকী গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো গরম পানি মেশান। ১ চা চামচ মধু এবং দই মিশিয়ে সবকটি উপাদান ভালো করে নেড়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে প্রাণবন্ত ও কোমল।
পেঁপে ও আমলকী
২ চা চামচ আমলকী গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো গরম পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ২ চামচ পেঁপে মিশিয়ে পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও নরম।
আমলকী ও হলুদ গুঁড়া
৩ চা চামচ আমলকী গুঁড়ার সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়া এবং ২ চা চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণের দাগ দূর করবে।
আমলকী ও অ্যাভোকাডো
অ্যাভোকাডো পেয়ে পাবেন যেকোনো সুপার শপে। আমলকী গুঁড়ার সঙ্গে অ্যালোকাডো চটকে ফেসপ্যাক তৈরি করুন। ত্বকে না শুকানো পর্যন্ত লাগিয়ে রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ত্বক। ত্বকের কালচে দাগ দূর হবে। পাশাপাশি ত্বকে আসবে প্রাকৃতিক জৌলুস।

তথ্য: বোল্ডস্কাই

 

/এনএ/এফএএন/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম