ঈদ রেসিপি

কাঁঠাল পিঠা!

কাজী সোহেল
১৮ জুন ২০১৮, ১৯:২০আপডেট : ১৮ জুন ২০১৮, ১৯:২৪

ঈদ আর কাঁঠাল মৌসুম তো মিলে গেছে। ঈদের ঝুট-ঝামেলাও প্রায় শেষ। এখন পিঠা ও কাঁঠালপ্রেমীরা তৈরি করতে পারেন যুগলবন্দী। সঙ্গীত বা নাচের নয় কাঁঠালপ্রেমীরা বানিয়ে ফেলুন সহজ রেসিপির কাঁঠালের পিঠা। কাঁঠাল পিঠা!

উপকরণ:  

কাঁঠাল- (একেবারে নরম)

চালের গুঁড়া- (আতপ)

চিনি- (স্বাদ অনুযায়ী)

লবণ- (খুব সামান্য)

তেল (কড়াইয়ে একটু সামান্য মোটা করে ব্রাশ করার জন্য)

যেভাবে করবেন

বেশি পাকা কাঁঠাল নিয়ে রোয়া বা কোষ খুলে বীজ  সরিয়ে নিন। ব্লেন্ড করে কাঁঠালের পেস্ট করুন। পেস্ট একটি বড় বাঁটিতে নিয়ে এমন ভাবে চালের গুড়া মেশান যাতে মিশ্রনটি খিরসার মতো ভারি ও থকথকে হয়। স্বাদ অনুসারে চিনি ও লবন মেশান। এবার মিশ্রনটি দু ঘণ্টার জন্য ঢেকে রেখে দিন। তারপর হেবি বটম প্যান নিন বা মোটা তাওয়া নিন। সম্ভব হলে দুটো তাওয়া একটার উপর আরেকটা দিন। এবার চুলার আঁচ স্বাভাবিক অবস্থায় তাওয়া গরম করে সর্বনিম্ন পর্যায়ে আঁচ আনুন। নরমালের চেয়ে একটু মোটা করে তেল ব্রাশ করুন প্যান বা তাওয়ায়। এবার এক ইঞ্চির তিন ভাগের এক ভাগ পুরু করে একটা পরোটার আকারে ছড়িয়ে ঢাকনা দিয়ে দিন। এক্কেবারে নিচু আঁচে সময় নিয়ে পিঠা হবে। ঢাকনা খুলে মিনিট দশেক পর দেখুন উপরেও সেদ্ধ হয়েছে কিনা, হলে খুন্তি দিয়ে সাবধানে তুলে উলটে দিন। এবার আর ঢাকনা দেবার দরকার নেই। ছবির মতো হয়ে গেলে নামিয়ে ফেলুন। ঠাণ্ডা হলে ইচ্ছে মতো শেপ দিয়ে পরিবেশন করুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী