ইয়োগা ম্যাট কিনবেন?

লাইফস্টাইল ডেস্ক
২৪ জুন ২০১৮, ১৫:০০আপডেট : ২৪ জুন ২০১৮, ১৫:১৮
image

সম্প্রতি চলে গেল আন্তর্জাতিক ইয়োগা ডে। ইচ্ছে মতো দু একদিন নয়, বরং ইয়োগা করতে হবে প্রতিদিন। দিনের শুরুতে খানিকক্ষণ ইয়োগা করলে ফুরফুরে থাকা যায় দিনভর। ঘরেই যদি ইয়োগা করতে চান, তবে প্রয়োজন একটি উপযুক্ত ইয়োগা ম্যাটের। ঘরে ব্যায়াম করতে চাইলেও জরুরি এই ম্যাট।

ইয়োগা ম্যাট

ইয়োগা ম্যাট কিনতে চাইলে লক্ষ রাখতে হবে কিছু বিষয়ের প্রতি। জেনে নিন সেগুলো কী কী-  

  • ম্যাট কতোটুকু আরামদায়ক সেটা নির্ভর করছে ম্যাটের পুরুত্বের উপর। কেনার সময় তাই পুরুত্ব দেখে তারপর কিনবেন।  
  • ম্যাট যেন ঘাম লেগে আঠালো না হয়ে যায় সেজন্য বুঝে নির্বাচন করতে হবে ম্যাটেরিয়াল। ব্যাসিক ইয়োগা ম্যাট, ন্যাচারাল রাবার ইয়োগা ম্যাট, প্লাস্টিক ইলাস্টোমার ম্যাট, কটন ম্যাট কিংবা পাটের ম্যাট আরামদায়ক ইয়োগার জন্য বেছে নিতে পারেন।
  • মসৃণ ইয়োগা ম্যাট চাইলে পিভিসি ম্যাট কিনতে পারেন। তবে অনেকে মসৃণ ম্যাটে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কারণ ঘেমে গেলে পিছলে যায়। সেক্ষেত্রে নন-স্লিপ সারফেসের ম্যাট কিনতে পারেন।  

কোথায় পাবেন
ব্যায়ামের যন্ত্র যেখানে পাওয়া যায়, ইয়োগা ও এক্সসারসাইজ ম্যাট পাবেন সেসব দোকানেই। খেলার সরঞ্জাম পাওয়া যায় এমন দোকানেও পাবেন এই ম্যাট। বসুন্ধরা সিটি, কলাবাগান ও তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডে বেশ কিছু দোকানে রয়েছে ইয়োগা ম্যাট। কিনতে পারেন অনলাইন মার্কেট প্লেস থেকেও। আজকের ডিল ডটকমে পেয়ে যাবেন ইয়োগা ম্যাট। ৫৫০ থেকে শুরু করে ১ হাজার ৫০০ টাকার মধ্যে পড়বে দাম।    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক