চুল সিল্কি হবে ৫ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
০২ জুলাই ২০১৮, ১৭:০০আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৭:০৪
image

হেয়ার স্ট্রেইটনারের সাহায্যে নয়, প্রাকৃতিক উপায়েই চুল হবে উজ্জ্বল ও ঝলমলে। হাতের কাছে থাকা বিভিন্ন উপাদানের সাহায্যে চুল করতে পারেন সিল্কি। জেনে নিন কীভাবে।

ডিমের হেয়ার প্যাক
ডিম
একটি ডিম ফেটিয়ে ১ চা চামচ মধু মেশান। ১ চা চামচ দুধের সর ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নেড়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কলা
১টি পাকা কলা চটকে ২ চা চামচ দই মেশান। মিশ্রণটি একদম মিহি হলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে রাখুন। ৪৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

কলার হেয়ার প্যাক
ভিনেগার
১ মগ পানিতে ১ চা চামচ সাদা ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন শ্যাম্পু শেষে। চুল হবে ঝলমলে।
গরম তেল
পরিমাণ মতো নারকেল তেল অথবা অলিভ অয়েল গরম করে ঘষে ঘষে লাগান চুলের গোড়ায়। চুলেও ম্যাসাজ করুন তেল। গরম পানিতে তোয়ালে ডুবিয়ে নিংড়ে নিন। এবার গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন ২০ মিনিট। তোয়ালে খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
অ্যালোভেরা
অ্যালোভেরার পাতা থেকে ফ্রেশ জেল সংগ্রহ করুন। পানির সঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল

টিপস

  • কখনও গরম পানি দিয়ে চুল ধোবেন না।
  • স্ট্রেইটনার অথবা হেয়ার ড্রায়ার যত কম ব্যবহার করবেন ততই ভালো।
  • শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা জরুরি।
  • নিয়মিত চুলের আগা কাটবেন।

তথ্য: স্টাইল ক্রেজ  

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম