চুল গজাবে নতুন করে

লাইফস্টাইল ডেস্ক
০৫ জুলাই ২০১৮, ১৭:০০আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৭:০৫
image

চুল ঝরে মাথার সামনের অংশ ফাঁকা হয়ে গেছে? দামী শ্যাম্পু বা ট্রিটমেন্টের প্রয়োজন নেই, হাতের কাছে থাকা কয়েকটি উপাদান দিয়ে তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুল গজাবে আবার।

চুল গজাবে নতুন করে
কেন ব্যবহার করবেন এই হেয়ার প্যাক?
কেবল নতুন চুলই গজাবে না, এই হেয়ার প্যাক ব্যবহারে সমাধান হবে চুলের আরও বিভিন্ন সমস্যার। ডিম, মধু ও ক্যাস্টর অয়েল- এই তিনটি উপাদান লাগবে হেয়ার প্যাকটি তৈরি করতে। ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যা চুল মজবুত করে। এছাড়া এতে থাকা ফ্যাট স্বাস্থ্যোজ্জ্বল করে চুল। ডিমে থাকা ভিটামিন এ ও লেসিথিন চুলের আগা ফাটা রোধ করার পাশাপাশি দূর করে চুলের রুক্ষতা। মধুতে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টে পূর্ণ। এটি চুল মজবুত করে। মধুতে থাকা প্রাকৃতিক চিনি চুল ময়েশ্চারাইজ করে ও শুষ্কতা কমায়। চুলের অ্যাসিডিটি লেভেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। খুশকি দূর করতেও জুড়ি নেই এই তেলের।

ক্যাস্টর অয়েল, মধু ও ডিমের কুসুম
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক
একটি ডিমের কুসুম ফেটিয়ে নিন। ১ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মেশান। হেয়ার প্যাকটি প্রথমে চুলের গোড়ায় লাগান ঘষে ঘষে। তারপর ধীরে ধীরে সম্পূর্ণ চুলে লাগান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগানো হলে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল। ২ ঘণ্টা অপেক্ষা করে ঠাণ্ডা পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক।  

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক